Dhaka ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গোমস্তাপুরে প্রতিবাদ সভা “ডুমুরিয়ায় ‘রাজা মানিক’ গরু পালন করে স্বাবলম্বী মিনু সাহা” নড়াইলে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনে আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু _এমপি চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা অস্থায়ীভাবে নতুন ঠিকানায় চট্টগ্রাম কাস্টম হাউস জাতীয় সংসদকে বিএনপির পরিবারতন্ত্র সংসদ বানিয়েছে জেএসএফ বাংলাদেশ ডুমুরিয়ায় উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতারিত ও নির্যাতিতদের সহায়তার উদ্যোগ পশ্চিমবঙ্গে ” জয় শ্রীরাম ” কৌশলে জিতে গেল বিজেপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নরসিংদীতে ডিবি পুলিশ এর অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার -২

  • Reporter Name
  • সময়: ১১:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ২২ Time View

আবুনাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি

​নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ, ৫মে ২০২৬ ইং মঙ্গলবার সকালে বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি দামী ইয়ামাহা মোটরসাইকেলসহ মোট তিনটি মোটরসাইকেল উদ্ধার করেন। জানা যায়,মাধবদী থানার পাঁচদোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।​গ্রেপ্তারকৃতরা হলো শিবপুর থানার কারারচর গুপ্তপাড়া এলাকার মোঃ চাঁন মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম বাবু (২৩),মাধবদী থানার পাঁচদোনা (বেপারী পাড়া) এলাকার মোঃ সেলিম মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন (২১)।
নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোবারক হোসেন এর নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন। গত ১৮ জানুয়ারি সদর মডেল থানার দগরিয়া এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ম্যাটব্লু রঙের ইয়ামাহা এফজেড (১৫০ সিসি) মোটরসাইকেল চুরি হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য সকালে পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেলটি উদ্ধারসহ দুইজন চোরকে গ্রেপ্তার করেন।
​পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচদোনা জব্বার টাওয়ার এর সামনে চোরাই মোটরসাইকেল বেচা কেনার সময় অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশ এর উপস্থিতি টের পেয়ে চোর চক্রের আরও ৪/৫ জন সদস্য দুটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ফেলে যাওয়া দুটি মোটর সাইকেল জব্দ করেন।​জেলা গোয়েন্দা শাখা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  নবীনগরের, জুয়া, মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অবস্থানের ঘোষণা এমপি মান্নানের
Tag :
জনপ্রিয় নিউজ

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গোমস্তাপুরে প্রতিবাদ সভা

নরসিংদীতে ডিবি পুলিশ এর অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার -২

সময়: ১১:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

আবুনাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি

​নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ, ৫মে ২০২৬ ইং মঙ্গলবার সকালে বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি দামী ইয়ামাহা মোটরসাইকেলসহ মোট তিনটি মোটরসাইকেল উদ্ধার করেন। জানা যায়,মাধবদী থানার পাঁচদোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।​গ্রেপ্তারকৃতরা হলো শিবপুর থানার কারারচর গুপ্তপাড়া এলাকার মোঃ চাঁন মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম বাবু (২৩),মাধবদী থানার পাঁচদোনা (বেপারী পাড়া) এলাকার মোঃ সেলিম মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন (২১)।
নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোবারক হোসেন এর নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন। গত ১৮ জানুয়ারি সদর মডেল থানার দগরিয়া এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ম্যাটব্লু রঙের ইয়ামাহা এফজেড (১৫০ সিসি) মোটরসাইকেল চুরি হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য সকালে পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেলটি উদ্ধারসহ দুইজন চোরকে গ্রেপ্তার করেন।
​পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচদোনা জব্বার টাওয়ার এর সামনে চোরাই মোটরসাইকেল বেচা কেনার সময় অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশ এর উপস্থিতি টের পেয়ে চোর চক্রের আরও ৪/৫ জন সদস্য দুটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ফেলে যাওয়া দুটি মোটর সাইকেল জব্দ করেন।​জেলা গোয়েন্দা শাখা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন