Dhaka ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার, সন্তান প্রসবের পর মামলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত কাউখালীতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত র‌্যাবের যৌথ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার নরসিংদীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড ভাঙ্গুড়ায় বিএনপি নেতাদের সঙ্গে এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার মতবিনিময় সভা অনুষ্ঠিত নান্দাইলে হত্যা মামলার বাদীকে অন্য মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ মধ্যনগরে তিন প্রাথমিক বিদ্যালয়ে এক ডজন শিক্ষক অনুপস্থিত জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে প্রসূতি মা ও নবজাতককে উদ্ধার, চিকিৎসা দিল কোস্ট গার্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিগঞ্জে শিমু রেজা এমপি কলেজে এমপিদের সংবর্ধনা, শিক্ষার উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার

কালিগঞ্জ ব্যুরো:

সাতক্ষীরার কালিগঞ্জে সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্যদ্বয়কে সংবর্ধনা প্রদান করেছে মৌতলা শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ। বুধবার (৬ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় কলেজ মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

ছাত্র-শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল জনসমাগমে মুখর হয়ে ওঠে। মেঘলা আকাশের মাঝে পরিচ্ছন্ন পরিবেশে কলেজ ক্যাম্পাসে আয়োজনটি ছিল আকর্ষণীয়।

উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রভাষক অভিষেক কুমার ও সাবেক সভাপতি ও সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম বক্তব্য উপস্থাপন করেন।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ও শ্যামনগর উপজেলা বিএনপির নেতা সোলাইমান কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, মৌতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুল হক, প্রভাষক মহাসিন হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, শিক্ষা একটি জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি। একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও মানসম্মত করে গড়ে তুলতে হবে। কালিগঞ্জের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ চলমান রয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তারা আরও বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই জনপ্রতিনিধিদের কাজের মূল প্রেরণা। কালিগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সমন্বিত অগ্রগতি নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, নৈতিকতা ও শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুনঃ  ১৮ বছর ধরে ফায়ার সার্ভিসের দখলে জমি, ক্ষতিপূরণ না পেয়ে দিশেহারা নূরনাহার বেগম

সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেন, “আমাদের আগে নিজেকে সৎ ও চরিত্রবান হতে হবে। আমরা যদি সৎ না হই, তবে ভালো কোনো কাজ করা সম্ভব নয়। দল-মত নির্বিশেষে আমি কালিগঞ্জ ও আশাশুনির সকল মানুষের পাশে থাকবো।”

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠান কার বা কার নামে—তা বড় বিষয় নয়। আমি দল-মত নির্বিশেষে সবার পাশে থাকতে চাই। শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানের উন্নয়নে যা যা প্রয়োজন, তা সবাইকে সঙ্গে নিয়েই করা হবে।”

তিনি আরও বলেন, মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মাদক ব্যবসায়ীরা দ্রুত জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদক নির্মূলে কঠোর শাস্তির বিকল্প নেই। আগামী সংসদ অধিবেশনে মাদকের ভয়াবহতা ও এলাকার অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের বিষয়টি তুলে ধরা হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে শিমু রেজা এমপি কলেজে এমপিদের সংবর্ধনা, শিক্ষার উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার

সময়: ১২:৫৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

কালিগঞ্জ ব্যুরো:

সাতক্ষীরার কালিগঞ্জে সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্যদ্বয়কে সংবর্ধনা প্রদান করেছে মৌতলা শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ। বুধবার (৬ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় কলেজ মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

ছাত্র-শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল জনসমাগমে মুখর হয়ে ওঠে। মেঘলা আকাশের মাঝে পরিচ্ছন্ন পরিবেশে কলেজ ক্যাম্পাসে আয়োজনটি ছিল আকর্ষণীয়।

উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রভাষক অভিষেক কুমার ও সাবেক সভাপতি ও সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম বক্তব্য উপস্থাপন করেন।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ও শ্যামনগর উপজেলা বিএনপির নেতা সোলাইমান কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, মৌতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুল হক, প্রভাষক মহাসিন হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, শিক্ষা একটি জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি। একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও মানসম্মত করে গড়ে তুলতে হবে। কালিগঞ্জের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ চলমান রয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তারা আরও বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই জনপ্রতিনিধিদের কাজের মূল প্রেরণা। কালিগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সমন্বিত অগ্রগতি নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, নৈতিকতা ও শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ, দেখতে উৎসুক জনতার ভিড়