Dhaka ০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ ডুমুরিয়ার খর্নিয়ায় নদী খননের বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত: পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় উপজেলা প্রশাসন ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের অভিযান, ৬৬৪ বোতল মাদকসহ যুবক গ্রেফতার হামলার ক্ষতিপূরণ চায় ইরান, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পাহাড়ি ঢলে তলিয়ে গেল রাঙ্গামাটির ফারুয়া বাজার, বিচ্ছিন্ন যোগাযোগে দুর্ভোগে হাজারো মানুষ পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে বিক্ষোভ, ন্যায়বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী বৃন্দের সাথে মতবিনিময় করলেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে গ্রেফতার তিন যুবকের তিন মাসের কারাদণ্ড ময়মনসিংহ নান্দাইলের আবু তাহের এর দায়েল কৃত মামলা হাত থেকে রেহাই পেতে চায় দুলাল পরিবার বর্গ বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হারানো এডমিট কার্ড ফিরিয়ে দিয়ে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচাল সিএমপি ট্রাফিক উত্তর বিভাগ

হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ, পুরস্কৃত সার্জেন্ট আতিকুর রহমান ও তার টিম ।

আজ ০৭ মে ২০২৬ খ্রি. তারিখে রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাদাফ মজুমদার, যার পরীক্ষার কেন্দ্র ছিল বাওয়া (বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ)। সকালবেলা নগরীর রৌফাবাদ এলাকা হতে পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে বিআরটিসির দোতলা বাসযোগে বাওয়া স্কুলে আসার পথে অসাবধানতাবশত তার রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ডসহ ফাইলটি বাসে রেখে নেমে যায়। পরবর্তীতে পরীক্ষার্থী সাদাফ মজুমদার বাওয়া স্কুল এলাকায় কর্তব্যরত সার্জেন্ট আতিকুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যদের বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে ডেল্টা থ্রি’র মাধ্যমে সকল স্টেশনে অবহিত করা হয়। এ সময় পরীক্ষার্থী সাদাফ মজুমদার মানসিকভাবে ভেঙে পড়লে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে সাহস ও মানসিক সমর্থন প্রদান করেন। পাশাপাশি তার পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে তাকে নির্ধারিত হলরুমে প্রবেশে সহায়তা করা হয়। একইসাথে তার পরিবারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্রের ছবি হোয়াটসঅ্যাপে পাঠানোর ব্যবস্থা করা হয়।

ডেল্টা থ্রি থেকে তথ্য প্রচারের পর বিভিন্ন ইউনিট বাসটির সন্ধানে কাজ শুরু করে। একপর্যায়ে সার্জেন্ট আতিকুর রহমান বিআরটিসি বাসস্ট্যান্ডে গিয়ে বাসগুলো তল্লাশি করে হারিয়ে যাওয়া ফাইলটি উদ্ধার করেন এবং দ্রুত বাওয়া স্কুলে নিয়ে আসেন। পরবর্তীতে আনুমানিক সকাল ৯:৪৫ মিনিটে উদ্ধারকৃত ফাইলটি পরীক্ষার্থী সাদাফ মজুমদারের নিকট হস্তান্তর করা হয়। ফলে সে নির্বিঘ্নে তার পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হয়।

পুলিশের তাৎক্ষণিক মানবিক এ উদ্যোগের ফলে পরীক্ষার্থী সাদাফ মজুমদারের অভিভাবক সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এরূপ প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সিএমপি কমিশনার মহোদয় সার্জেন্ট আতিকুর রহমান ও তার টিমকে পুরস্কৃত করেন।

আরও পড়ুনঃ  ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের অভিযান, ৬৬৪ বোতল মাদকসহ যুবক গ্রেফতার
Tag :
জনপ্রিয় নিউজ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ

হারানো এডমিট কার্ড ফিরিয়ে দিয়ে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচাল সিএমপি ট্রাফিক উত্তর বিভাগ

সময়: ০৮:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ, পুরস্কৃত সার্জেন্ট আতিকুর রহমান ও তার টিম ।

আজ ০৭ মে ২০২৬ খ্রি. তারিখে রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাদাফ মজুমদার, যার পরীক্ষার কেন্দ্র ছিল বাওয়া (বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ)। সকালবেলা নগরীর রৌফাবাদ এলাকা হতে পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে বিআরটিসির দোতলা বাসযোগে বাওয়া স্কুলে আসার পথে অসাবধানতাবশত তার রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ডসহ ফাইলটি বাসে রেখে নেমে যায়। পরবর্তীতে পরীক্ষার্থী সাদাফ মজুমদার বাওয়া স্কুল এলাকায় কর্তব্যরত সার্জেন্ট আতিকুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যদের বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে ডেল্টা থ্রি’র মাধ্যমে সকল স্টেশনে অবহিত করা হয়। এ সময় পরীক্ষার্থী সাদাফ মজুমদার মানসিকভাবে ভেঙে পড়লে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে সাহস ও মানসিক সমর্থন প্রদান করেন। পাশাপাশি তার পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে তাকে নির্ধারিত হলরুমে প্রবেশে সহায়তা করা হয়। একইসাথে তার পরিবারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্রের ছবি হোয়াটসঅ্যাপে পাঠানোর ব্যবস্থা করা হয়।

ডেল্টা থ্রি থেকে তথ্য প্রচারের পর বিভিন্ন ইউনিট বাসটির সন্ধানে কাজ শুরু করে। একপর্যায়ে সার্জেন্ট আতিকুর রহমান বিআরটিসি বাসস্ট্যান্ডে গিয়ে বাসগুলো তল্লাশি করে হারিয়ে যাওয়া ফাইলটি উদ্ধার করেন এবং দ্রুত বাওয়া স্কুলে নিয়ে আসেন। পরবর্তীতে আনুমানিক সকাল ৯:৪৫ মিনিটে উদ্ধারকৃত ফাইলটি পরীক্ষার্থী সাদাফ মজুমদারের নিকট হস্তান্তর করা হয়। ফলে সে নির্বিঘ্নে তার পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হয়।

পুলিশের তাৎক্ষণিক মানবিক এ উদ্যোগের ফলে পরীক্ষার্থী সাদাফ মজুমদারের অভিভাবক সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এরূপ প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সিএমপি কমিশনার মহোদয় সার্জেন্ট আতিকুর রহমান ও তার টিমকে পুরস্কৃত করেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে দেওয়াল ধসে যুবকের মৃত্যু, আহত ৩