Dhaka ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কাউখালীতে দূর্ধর্ষ চোরাই চক্রের সদস্য গ্রেফতার তাহিরপুর যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড সোনাদিয়ায় যৌথ উচ্ছেদ অভিযান, খাস জমি পুনরুদ্ধার মিরপুরে মাদক কারবারিকে ছাড়াতে তদবীর করতে থানায় এসে বিএনপি-জামায়াতের ৫ নেতা-কর্মী হেফাজতে ময়মনসিংহ তারাকান্দা ঘর নির্মাণ নিয়ে ব্যাপক উত্তেজনা, উভয় পক্ষের থানার অভিযোগ ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, অর্থদন্ড দুইজনের কারাদণ্ড গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে লালখান বাজারে বিশাল মানববন্ধন চাঁদপুরের ব্যস্ততম ওয়ারলেস বাজারে নেই পাবলিক টয়লেট, চরম ভোগান্তিতে যাত্রী ও সাধারণ মানুষ পুঠিয়া-দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে কঠোর অবস্থানে এমপি- নজরুল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

উখিয়ায় ভোররাতের সাঁড়াশি অভিযান: ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

  • Reporter Name
  • সময়: ০৮:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১০ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব-১৫ এর ভোররাতের বিশেষ সাঁড়াশি অভিযানে প্রায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক কারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, উখিয়া থানার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকার একটি বাঁশঝাড়ে বিপুল পরিমাণ ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৮ মে ২০২৬) ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।র‌্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। একই সঙ্গে পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  “ঘা না শুকাতেই জামিনে মুক্তি”
Tag :
জনপ্রিয় নিউজ

কাউখালীতে দূর্ধর্ষ চোরাই চক্রের সদস্য গ্রেফতার

উখিয়ায় ভোররাতের সাঁড়াশি অভিযান: ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

সময়: ০৮:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব-১৫ এর ভোররাতের বিশেষ সাঁড়াশি অভিযানে প্রায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক কারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, উখিয়া থানার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকার একটি বাঁশঝাড়ে বিপুল পরিমাণ ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৮ মে ২০২৬) ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।র‌্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। একই সঙ্গে পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা