
মোঃ মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টার:
মণিরামপুর উপজেলার ১৩ নম্বর খানপুর ইউনিয়নের মাসনা গ্রামের কৃতি সন্তান পুলিশ পরিদর্শক শাহ এম. আহসানুজ্জামান বাংলাদেশ পুলিশের মর্যাদাপূর্ণ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫” পদকে ভূষিত হয়েছেন।বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত প্রস্তাবনার ভিত্তিতে ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
মাসনা গ্রামের এই কৃতি সন্তান দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা,দায়িত্বশীলতার ও সুনামের সঙ্গে পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করে আসছেন,এর আগে তিনি খুলনা মেট্রোপলিটন, খুলনা জেলা, ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর রমনা ও মিরপুর বিভাগে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে যশোর অঞ্চলের মানুষের কাছেও তিনি আস্থা ও মানবিকতার প্রতীক হিসেবে পরিচিত।
এলাকা বাসীর ভাষ্য, পুলিশ পরিদর্শক শাহ এম. আহসানুজ্জামান সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবং অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন।
এছাড়া তিনি ঢাকাস্থ্য “মনিরামপুর সমিতির” স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসাবে মানব সেবায় এক অনন্য নজির স্থাপন করে চলেছেন। তার এই সাফল্যে মণিরামপুর বাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন—
“দেশ ও মানুষের সেবা করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। এই সম্মাননা শুধু আমার নয়, পুরো মণিরামপুর বাসীর।”
তিনি আরও জানান, পরিবারের সহযোগিতা ও সহকর্মীদের আন্তরিক প্রচেষ্টা তার এ অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা হয়েছে।
তার এই গৌরবময় অর্জনে পরিবার, সহকর্মী ও এলাকাবাসী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,পাশাপাশি সবাই তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা ও সমৃদ্ধি কামনা করেছেন।
Reporter Name 



























