Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কাউখালীতে দূর্ধর্ষ চোরাই চক্রের সদস্য গ্রেফতার তাহিরপুর যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড সোনাদিয়ায় যৌথ উচ্ছেদ অভিযান, খাস জমি পুনরুদ্ধার মিরপুরে মাদক কারবারিকে ছাড়াতে তদবীর করতে থানায় এসে বিএনপি-জামায়াতের ৫ নেতা-কর্মী হেফাজতে ময়মনসিংহ তারাকান্দা ঘর নির্মাণ নিয়ে ব্যাপক উত্তেজনা, উভয় পক্ষের থানার অভিযোগ ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, অর্থদন্ড দুইজনের কারাদণ্ড গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে লালখান বাজারে বিশাল মানববন্ধন চাঁদপুরের ব্যস্ততম ওয়ারলেস বাজারে নেই পাবলিক টয়লেট, চরম ভোগান্তিতে যাত্রী ও সাধারণ মানুষ পুঠিয়া-দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে কঠোর অবস্থানে এমপি- নজরুল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সোনাদিয়ায় যৌথ উচ্ছেদ অভিযান, খাস জমি পুনরুদ্ধার

  • Reporter Name
  • সময়: ১২:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ১০ Time View

জামাল উদ্দীন‚ কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাস জমি পুনরুদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৯ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মহেশখালীর সোনাদিয়া পূর্ব ও পশ্চিম প্যারাবন এলাকায় কোস্ট গার্ড, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ, আনসার ও বন বিভাগের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে ঝাউবন কেটে খাস জমিতে অবৈধভাবে নির্মিত ছোট, বড় ও মাঝারি আকারের প্রায় ২০ থেকে ২৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে অবৈধ দখলমুক্ত করে সরকারি খাস জমি পুনরুদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনস্বার্থ রক্ষায় পরিবেশগত সংকটাপন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ কটেজ ও রিসোর্টের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরও পড়ুনঃ  গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য
Tag :
জনপ্রিয় নিউজ

কাউখালীতে দূর্ধর্ষ চোরাই চক্রের সদস্য গ্রেফতার

সোনাদিয়ায় যৌথ উচ্ছেদ অভিযান, খাস জমি পুনরুদ্ধার

সময়: ১২:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬