Dhaka ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার, সন্তান প্রসবের পর মামলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত কাউখালীতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত র‌্যাবের যৌথ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার নরসিংদীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড ভাঙ্গুড়ায় বিএনপি নেতাদের সঙ্গে এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার মতবিনিময় সভা অনুষ্ঠিত নান্দাইলে হত্যা মামলার বাদীকে অন্য মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ মধ্যনগরে তিন প্রাথমিক বিদ্যালয়ে এক ডজন শিক্ষক অনুপস্থিত জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে প্রসূতি মা ও নবজাতককে উদ্ধার, চিকিৎসা দিল কোস্ট গার্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিকরগাছায় বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার, সন্তান প্রসবের পর মামলা

  • Reporter Name
  • সময়: ০৯:৩৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৮ Time View

বিল্লাল হুসাইন,

যশোরের ঝিকরগাছা উপজেলার এক পল্লীতে বহুমাত্রিক প্রতিবন্ধী এক তরুণী (২১) ধর্ষণের শিকার হয়ে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। গত ১৮ মার্চ নাভারন পল্লী ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। এ ঘটনায় স্থানীয় কবিরাজ আব্দুর রহমানের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় রুজু করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নবজাতক সন্তানকে নিয়ে তরুণী বর্তমানে পরিবারের সঙ্গে বাড়িতে অবস্থান করছেন। তবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার কারণে শিশুকে কোলে নেওয়া বা দুধ পান করানোর ক্ষেত্রেও তাকে অন্যের সহায়তা নিতে হচ্ছে বলে পরিবারের সদস্যরা জানান।

ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, প্রতিবেশী কবিরাজ আব্দুর রহমান (৬০) তার প্রতিবন্ধী মেয়েকে কৌশলে ধর্ষণ করেছেন। তিনি জানান, মেয়েটি বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় ঠিকভাবে কথাও বলতে পারে না এবং বিভিন্ন সময় এদিক-সেদিক ঘুরে বেড়াতো। গত বছরের অক্টোবর মাসে শারীরিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে পরীক্ষায় জানা যায়, সে চার মাসের অন্তঃসত্ত্বা।

পরিবারের দাবি, জিজ্ঞাসাবাদে তরুণী ইশারায় জানায় যে অভিযুক্ত তাকে পান ও টাকার লোভ দেখিয়ে কবিরাজির ঘরে নিয়ে গিয়ে খারাপ কাজ করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে সালিশ হলেও কোনো সমাধান হয়নি। অভিযোগ রয়েছে, অভিযুক্ত পক্ষ শিশুটি নষ্ট করার জন্য চাপও দিয়েছিল। ভয়ভীতির কারণে পরিবারটি প্রথমদিকে থানায় মামলা করতে পারেনি।

গত মার্চ মাসে সন্তান জন্মের পর পরিবারটি সামাজিকভাবে সহায়তা চাইলেও কোনো সহযোগিতা পায়নি। পরে নিরুপায় হয়ে থানায় মামলা দায়ের করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুর রহমানের আদি বাড়ি খুলনায়। প্রায় ১৫ বছর আগে একটি মামলার আসামি হয়ে তিনি ঝিকরগাছায় এসে বসবাস শুরু করেন। তার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলেরা বিদেশে থাকেন।

আরও পড়ুনঃ  শ্যামনগরে বখাটের অত্যাচারে নিরাপত্তাহীনতায় দুই হিন্দু পরিবার, থানায় লিখিত অভিযোগ

অভিযোগ অস্বীকার করে অভিযুক্তের স্ত্রী বলেন, “পাগলের কথা বিশ্বাস করা যায় না। ডিএনএ পরীক্ষার মাধ্যমে সত্য উদঘাটন হোক।”

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম বলেন, “প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় মামলা রুজু হয়েছে। আসামিকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে। তিনি বর্তমানে আত্মগোপনে আছেন। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার, সন্তান প্রসবের পর মামলা

সময়: ০৯:৩৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বিল্লাল হুসাইন,

যশোরের ঝিকরগাছা উপজেলার এক পল্লীতে বহুমাত্রিক প্রতিবন্ধী এক তরুণী (২১) ধর্ষণের শিকার হয়ে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। গত ১৮ মার্চ নাভারন পল্লী ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। এ ঘটনায় স্থানীয় কবিরাজ আব্দুর রহমানের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় রুজু করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নবজাতক সন্তানকে নিয়ে তরুণী বর্তমানে পরিবারের সঙ্গে বাড়িতে অবস্থান করছেন। তবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার কারণে শিশুকে কোলে নেওয়া বা দুধ পান করানোর ক্ষেত্রেও তাকে অন্যের সহায়তা নিতে হচ্ছে বলে পরিবারের সদস্যরা জানান।

ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, প্রতিবেশী কবিরাজ আব্দুর রহমান (৬০) তার প্রতিবন্ধী মেয়েকে কৌশলে ধর্ষণ করেছেন। তিনি জানান, মেয়েটি বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় ঠিকভাবে কথাও বলতে পারে না এবং বিভিন্ন সময় এদিক-সেদিক ঘুরে বেড়াতো। গত বছরের অক্টোবর মাসে শারীরিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে পরীক্ষায় জানা যায়, সে চার মাসের অন্তঃসত্ত্বা।

পরিবারের দাবি, জিজ্ঞাসাবাদে তরুণী ইশারায় জানায় যে অভিযুক্ত তাকে পান ও টাকার লোভ দেখিয়ে কবিরাজির ঘরে নিয়ে গিয়ে খারাপ কাজ করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে সালিশ হলেও কোনো সমাধান হয়নি। অভিযোগ রয়েছে, অভিযুক্ত পক্ষ শিশুটি নষ্ট করার জন্য চাপও দিয়েছিল। ভয়ভীতির কারণে পরিবারটি প্রথমদিকে থানায় মামলা করতে পারেনি।

গত মার্চ মাসে সন্তান জন্মের পর পরিবারটি সামাজিকভাবে সহায়তা চাইলেও কোনো সহযোগিতা পায়নি। পরে নিরুপায় হয়ে থানায় মামলা দায়ের করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুর রহমানের আদি বাড়ি খুলনায়। প্রায় ১৫ বছর আগে একটি মামলার আসামি হয়ে তিনি ঝিকরগাছায় এসে বসবাস শুরু করেন। তার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলেরা বিদেশে থাকেন।

আরও পড়ুনঃ  গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য