Dhaka ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত শ্যামনগরে পাঁচ বছর বয়সে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যার অভিযোগ “মমতা’র আয়োজনে দেশি মুরগি পালন বিষয়ক ফলাফল প্রদর্শন ও প্রতিরূপায়ন সভা” অবশেষে উন্মুক্ত হলো কালিগঞ্জের মহেশ্বরপুর খাল, স্বস্তি ফিরেছে ১০ গ্রামের কৃষকের মাঝে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এসপি মাসুদ আলমের মহেশপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড পোরশা সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো অরাজকতা চলবে না : চসিক মেয়র বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াত আলী ও সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার নির্বাচিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সেন্টমার্টিনে ১৬ লাখ টাকার সিমেন্ট জব্দ, আটক ৩৩

  • Reporter Name
  • সময়: ১০:৪১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ১০ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিমেন্টসহ ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

গত শনিবার (১৬ মে) সারাদিনব্যাপী কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী, স্টেশন সেন্টমার্টিন এবং বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহজনক ৩টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত ৩টি বোট এবং ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে ফিশিং বোটযোগে মিয়ানমারের নিষিদ্ধ গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানও বৃদ্ধি করা হয়েছে।

জব্দকৃত সিমেন্ট, ব্যবহৃত বোট এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ইউনিসেফের অর্থায়নে শিশু সুরক্ষা নিশ্চিতকরণে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন
Tag :
জনপ্রিয় নিউজ

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

সেন্টমার্টিনে ১৬ লাখ টাকার সিমেন্ট জব্দ, আটক ৩৩

সময়: ১০:৪১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিমেন্টসহ ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

গত শনিবার (১৬ মে) সারাদিনব্যাপী কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী, স্টেশন সেন্টমার্টিন এবং বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহজনক ৩টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত ৩টি বোট এবং ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে ফিশিং বোটযোগে মিয়ানমারের নিষিদ্ধ গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানও বৃদ্ধি করা হয়েছে।

জব্দকৃত সিমেন্ট, ব্যবহৃত বোট এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  সিএমপির বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার