Dhaka ১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার দ্বিতীয় টাউন হল সভা অনুষ্ঠিত বাংলাদেশের বার নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ জানালো ইংল্যান্ড ওয়েলসের ল’ সোসাইটি ভাঙ্গুড়ায় ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন এম এ হোসেইন ইউকে ফুলতলার উন্নয়নে আরও এক ধাপ অগ্রগতি: HBB করণ প্রকল্পের আওতায় ৩টি গুরুত্বপূর্ণ সড়কের উদ্বোধন ফুলতলায় “অর্ধলক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর তৃতীয় দিনের খেলায় স্বাগতিক আইকন একাডেমীর জয় নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর মণিরামপুরে এম এ হালিমের বিরুদ্ধে অভিযোগের চাঞ্চল্য জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নড়াইলের ঘোষবাড়িতে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪

  • Reporter Name
  • সময়: ০৮:৩৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ১৮ Time View

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের ঘোষবাড়িতে

পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪

নড়াইল সদর উপজেলায় মহাসড়কে পিকআপ ও লাটা গাড়ি (শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান) মুখোমুখি সংঘর্ষে মঞ্জুরুল ইসলাম বাবু (৩১) নামে এক পিকআপের হেলপার নিহত হয়েছেন। এছাড়া লাটা গাড়িতে থাকা আরো ৪ জন শ্রমিক আহত হয়েছে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (১৮ মে) সকাল সোয়া ১০টার দিকে বেনাপোল-নড়াইল-কালনা মহাসড়কের তালতলা ঘোষবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মঞ্জুরুল ইসলাম বাবু সাতক্ষীরা জেলা সদরের হাশেম আলীর ছেলে। এছাড়া আহতরা হলেন, নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আমজেদ আলীর ছেলে ইনামুল (১৯), ধুড়িয়া গ্রামের জামির মোল্যার ছেলে হুসাইন (১৮), জালালের ছেলে আকাশ (১৮) ও একই গ্রামের আকাশ খান (২১)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকাল সোয়া ১০টার দিকে যশোর-নড়াইল-কালনা মহাসড়কের নড়াইল সদর উপজেলার তালতলা ঘোষবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে দ্রুতগামী শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান লাটা গাড়ি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপে থাকা হেলপার মঞ্জুরুল ইসলাম বাবু ঘটনাস্থলেরই মারা যান। এরপর স্থানীয়রা ট্রলিতে থাকা শ্রমিকদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। স্থানীয়রা জানান, নড়াইল থেকে লোহাগড়া অভিমুখী দু’টি ট্রলি দ্রুত গতিতে পাল্লা দিয়ে যাচ্ছিলো। এসময় লোহাগড়া থেকে যশোরগামী পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নড়াইল জেলা হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক অলোক কুমার বাগচি বলেন, দুর্ঘটনায় আহত হয়ে মোট ৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ইনামুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদের ইন্তেকাল

এ বিষয়ে নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত পিকআপের হেলপারের বাড়িতে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি জব্দ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির

নড়াইলের ঘোষবাড়িতে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪

সময়: ০৮:৩৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের ঘোষবাড়িতে

পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪

নড়াইল সদর উপজেলায় মহাসড়কে পিকআপ ও লাটা গাড়ি (শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান) মুখোমুখি সংঘর্ষে মঞ্জুরুল ইসলাম বাবু (৩১) নামে এক পিকআপের হেলপার নিহত হয়েছেন। এছাড়া লাটা গাড়িতে থাকা আরো ৪ জন শ্রমিক আহত হয়েছে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (১৮ মে) সকাল সোয়া ১০টার দিকে বেনাপোল-নড়াইল-কালনা মহাসড়কের তালতলা ঘোষবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মঞ্জুরুল ইসলাম বাবু সাতক্ষীরা জেলা সদরের হাশেম আলীর ছেলে। এছাড়া আহতরা হলেন, নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আমজেদ আলীর ছেলে ইনামুল (১৯), ধুড়িয়া গ্রামের জামির মোল্যার ছেলে হুসাইন (১৮), জালালের ছেলে আকাশ (১৮) ও একই গ্রামের আকাশ খান (২১)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকাল সোয়া ১০টার দিকে যশোর-নড়াইল-কালনা মহাসড়কের নড়াইল সদর উপজেলার তালতলা ঘোষবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে দ্রুতগামী শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান লাটা গাড়ি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপে থাকা হেলপার মঞ্জুরুল ইসলাম বাবু ঘটনাস্থলেরই মারা যান। এরপর স্থানীয়রা ট্রলিতে থাকা শ্রমিকদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। স্থানীয়রা জানান, নড়াইল থেকে লোহাগড়া অভিমুখী দু’টি ট্রলি দ্রুত গতিতে পাল্লা দিয়ে যাচ্ছিলো। এসময় লোহাগড়া থেকে যশোরগামী পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নড়াইল জেলা হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক অলোক কুমার বাগচি বলেন, দুর্ঘটনায় আহত হয়ে মোট ৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ইনামুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালক আহত