Dhaka ১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার দ্বিতীয় টাউন হল সভা অনুষ্ঠিত বাংলাদেশের বার নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ জানালো ইংল্যান্ড ওয়েলসের ল’ সোসাইটি ভাঙ্গুড়ায় ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন এম এ হোসেইন ইউকে ফুলতলার উন্নয়নে আরও এক ধাপ অগ্রগতি: HBB করণ প্রকল্পের আওতায় ৩টি গুরুত্বপূর্ণ সড়কের উদ্বোধন ফুলতলায় “অর্ধলক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর তৃতীয় দিনের খেলায় স্বাগতিক আইকন একাডেমীর জয় নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর মণিরামপুরে এম এ হালিমের বিরুদ্ধে অভিযোগের চাঞ্চল্য জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন

  • Reporter Name
  • সময়: ০৮:৩৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ১৬ Time View

মো. মেহেদী হাসান ,

ভাঙ্গুড়া, পাবনা :

শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. মো. নাসির ইসলামের ওপর বর্বরোচিত হামলা এবং দেশের বিভিন্ন স্থানে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের প্রতিবাদে পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় চিকিৎসক নেতারা বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের স্বাস্থ্যখাত মারাত্মক সংকটে পড়বে।

রবিবার (১৮ মে ২০২৬) দুপুর ১টায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ), পাবনা জেলা শাখা।

মানববন্ধনে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর হামলা, ভাঙচুর এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে চিকিৎসকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, একজন চিকিৎসক জীবন বাঁচানোর জন্য নিরলসভাবে কাজ করেন। অথচ দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাদের ওপর হামলার শিকার হতে হয়, তাহলে চিকিৎসক সমাজ নিরুৎসাহিত হবে। স্বাস্থ্যখাতে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

এ সময় বক্তারা হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নিরাপত্তা জোরদার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় বিশেষ আইন প্রণয়ন এবং জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

আরও পড়ুনঃ  "ভ্যাকসিন হিরো" — অধ্যাপক ড. মীজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়
Tag :
জনপ্রিয় নিউজ

হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির

চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন

সময়: ০৮:৩৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

মো. মেহেদী হাসান ,

ভাঙ্গুড়া, পাবনা :

শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. মো. নাসির ইসলামের ওপর বর্বরোচিত হামলা এবং দেশের বিভিন্ন স্থানে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের প্রতিবাদে পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় চিকিৎসক নেতারা বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের স্বাস্থ্যখাত মারাত্মক সংকটে পড়বে।

রবিবার (১৮ মে ২০২৬) দুপুর ১টায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ), পাবনা জেলা শাখা।

মানববন্ধনে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর হামলা, ভাঙচুর এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে চিকিৎসকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, একজন চিকিৎসক জীবন বাঁচানোর জন্য নিরলসভাবে কাজ করেন। অথচ দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাদের ওপর হামলার শিকার হতে হয়, তাহলে চিকিৎসক সমাজ নিরুৎসাহিত হবে। স্বাস্থ্যখাতে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

এ সময় বক্তারা হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নিরাপত্তা জোরদার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় বিশেষ আইন প্রণয়ন এবং জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

আরও পড়ুনঃ  বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত