Dhaka ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় ব্যবসায়ী ও স্বাস্থ্য কর্মীদের সাথে আলোচনা সভা সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার রাঙ্গাবালীতে এক মাসের হাজিরা দেন একসাথে ভিডিও ভাইরাল, নিয়মিত বেতন তোলেন বন বিভাগের কর্মকর্তারা একই পরিবারের চার রেমিট্যান্স যোদ্ধা ভাইয়ের মৃত্যুতে রাঙ্গুনিয়ায় শোকের মাতম মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির শিখন আড্ডা অনুষ্ঠিত পশ্চিম রাউজান শ্রী শ্রী গীতা সংঘের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অষ্টম যুব কাপ ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত নরসিংদীতে ভেজাল চিংড়ির বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, পাইকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

একই পরিবারের চার রেমিট্যান্স যোদ্ধা ভাইয়ের মৃত্যুতে রাঙ্গুনিয়ায় শোকের মাতম

  • Reporter Name
  • সময়: ১২:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১০ Time View

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম: 

প্রবাসে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের চার রেমিট্যান্স যোদ্ধা ভাইয়ের অকাল মৃত্যুতে চট্টগ্রামের উত্তর রাঙ্গুনিয়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। একসঙ্গে চার সন্তানের মৃত্যু সংবাদে স্তব্ধ হয়ে গেছে উত্তর রাঙ্গুনিয়ার বন্ধেরাজার পাড়া লালানগর ৫ নম্বর ওয়ার্ড। পুরো এলাকায় এখন বইছে শোকের মাতম।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত চার ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত ছিলেন এবং পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাদের পাঠানো রেমিট্যান্সেই চলতো পুরো পরিবার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক মর্মান্তিক দুর্ঘটনায় একসঙ্গে নিভে গেল চারটি তরতাজা প্রাণ।

এলাকাবাসী জানান, মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই পুরো গ্রামজুড়ে নেমে এসেছে নীরবতা। অনেক পরিবারের চুলাও জ্বলেনি। স্বজনদের কান্না আর শোকাহত মানুষের ভিড়ে ভারী হয়ে উঠেছে পরিবেশ। ইতোমধ্যে চার ভাইয়ের দাফনের প্রস্তুতি হিসেবে গ্রামের বাড়িতে কবর খননের কাজ শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আগামী বুধবার ভোর নাগাদ চার ভাইয়ের কফিনবন্দি মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছাবে। তাদের শেষ বিদায় জানাতে অপেক্ষায় রয়েছেন স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী।

পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলাতেই সন্তানদের বাবা মারা যান। এরপর অসীম কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে বৃদ্ধা মা সন্তানদের মানুষ করেন। বড় হয়ে চার ছেলে প্রবাসে গিয়ে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন। কিন্তু এক নিমিষেই সেই মায়ের চার অবলম্বন হারিয়ে যাওয়ায় পুরো পরিবারে নেমে এসেছে অসহনীয় শোক।

এদিকে এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে “বেঙ্গল পরিবার”। এক শোকবার্তায় সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “একই পরিবারের চার রেমিট্যান্স যোদ্ধার এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা যেন মরহুমদের আত্মার মাগফিরাত দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন।”

আরও পড়ুনঃ  নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত

বেঙ্গল পরিবারের সদস্যরা নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Tag :
জনপ্রিয় নিউজ

জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র

একই পরিবারের চার রেমিট্যান্স যোদ্ধা ভাইয়ের মৃত্যুতে রাঙ্গুনিয়ায় শোকের মাতম

সময়: ১২:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬