Dhaka ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খিলগাঁও থানা মাদকদ্রব্য , কিশোর গ্যাং ও অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীদের অভয়ারণ্য রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আহত ২, আটক ১ ভিজিএফের ৫ টন চাল আটক করে থানায় নেওয়ার পর নাটকীয় রশিদ তৈরি, পরে ফেরত দেওয়ার অভিযোগ কুড়িগ্রামে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত আটঘরিয়ায় অনলাইন জুয়ার চক্রের ৫ সদস্য আটক ডুমুরিয়ায় চুকনগর গণহত্যা দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ ২৫১টি সিমকার্ড জব্দ ফায়ার সার্ভিসে ড্রাইভারের দৌরাত্ম্য! নিয়োগ-বদলি বাণিজ্য, অবৈধ সম্পদ ও নারী কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় মাদকের সিন্ডিকেটে জিম্মি সমাজ, সত্য লিখলেই সাংবাদিকদের ওপর হামলা কুড়িগ্রামে কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণে ওয়ার্ল্ড ভিশনের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আটঘরিয়ায় অনলাইন জুয়ার চক্রের ৫ সদস্য আটক

পাবনা প্রতিনিধি:

পাবনার আটঘরিয়া উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেবোত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— আটঘরিয়া পৌরসভার কন্দর্পপুর মহল্লার আবুল হাশেমের ছেলে শরীফুল ইসলাম সাগর (২২), জালাল হোসেনের ছেলে শান্ত হোসেন (২৫), চক ধলেশ্বর মহল্লার গোলাম সরোয়ারের ছেলে সোহানুর রহমান শাকিব (২২), দেবোত্তর মহল্লার মৃত এমদাদ হোসেন মোল্লার ছেলে আসাদুল ইসলাম (৩২) এবং উপজেলার হাপানিয়া গ্রামের আলহাজ ইস্কান্দার আলী প্রামাণিকের ছেলে শরীফুল ইসলাম (৩৬)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমান জানান, পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি রাশিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল দেবোত্তর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় অনলাইন জুয়ার চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা সম্ভব হয়।

আটককৃতদের কাছ থেকে ছয়টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইটে সক্রিয় আইডি এবং লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়াও বিভিন্ন ই-ট্রানজেকশন অ্যাপসের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য-উপাত্ত উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা পরস্পর যোগসাজশে ডিজিটাল ডিভাইস ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ সমাজের মধ্যে অনলাইন জুয়া বিস্তার, জুয়ার আইডি খোলা এবং অর্থ লেনদেনের কার্যক্রম পরিচালনা করে আসছিল।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর
Tag :
জনপ্রিয় নিউজ

খিলগাঁও থানা মাদকদ্রব্য , কিশোর গ্যাং ও অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীদের অভয়ারণ্য

আটঘরিয়ায় অনলাইন জুয়ার চক্রের ৫ সদস্য আটক

সময়: ০৯:২৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পাবনা প্রতিনিধি:

পাবনার আটঘরিয়া উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেবোত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— আটঘরিয়া পৌরসভার কন্দর্পপুর মহল্লার আবুল হাশেমের ছেলে শরীফুল ইসলাম সাগর (২২), জালাল হোসেনের ছেলে শান্ত হোসেন (২৫), চক ধলেশ্বর মহল্লার গোলাম সরোয়ারের ছেলে সোহানুর রহমান শাকিব (২২), দেবোত্তর মহল্লার মৃত এমদাদ হোসেন মোল্লার ছেলে আসাদুল ইসলাম (৩২) এবং উপজেলার হাপানিয়া গ্রামের আলহাজ ইস্কান্দার আলী প্রামাণিকের ছেলে শরীফুল ইসলাম (৩৬)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমান জানান, পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি রাশিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল দেবোত্তর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় অনলাইন জুয়ার চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা সম্ভব হয়।

আটককৃতদের কাছ থেকে ছয়টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইটে সক্রিয় আইডি এবং লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়াও বিভিন্ন ই-ট্রানজেকশন অ্যাপসের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য-উপাত্ত উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা পরস্পর যোগসাজশে ডিজিটাল ডিভাইস ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ সমাজের মধ্যে অনলাইন জুয়া বিস্তার, জুয়ার আইডি খোলা এবং অর্থ লেনদেনের কার্যক্রম পরিচালনা করে আসছিল।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  নবীগঞ্জে তিন সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু ঘিরে ধূম্রজাল নিহতের স্ত্রী-সন্তান আত্মগোপনে