
আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ জুন শিবপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ সোসাইটির সভাপতি দৌলত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিবপুর পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান, নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর, শিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,নুরুল আমিন রিকাবদার জাহান, সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক জিএস ও শিবপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ পরিবেশ সোসাইটির উপদেষ্টা সাংবাদিক নুরুল ইসলাম নুরচান, উপদেষ্টা শামীম হাসান, উপদেষ্টা সাংবাদিক আলম খান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান মাসুদ, গণমাধ্যমকর্মী নাছিম আহমেদ ইকবাল,আব্দুস সামাদ, ইয়াছিন মোল্লা, শাহজাহান মোল্লা, আবু তোয়ব মোমেন, আরব আলী, শিউলি আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক জারি গান পরিবেশন করা হয়। পরে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার শিবপুর কলেজ গেইট কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে একটি চেরি ফুলের গাছ রোপণ করেন।
শেষে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পরিবেশ সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক।
Reporter Name 















