Dhaka ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সাংবাদিকতা অনেকের কাছেই স্রেফ একটি পেশা কিশোরগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায়, আ. লীগ নেতা গ্রেফতার বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয়। ডুমুরিয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি চট্টগ্রামে হামের প্রকোপ উদ্বেগজনক, হটস্পট ৯ ওয়ার্ড, হাসপাতালে শয্যা সংকট বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত পাবনার পাকশীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২ লাখ টাকার হেরোইন উদ্ধার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার

  • Reporter Name
  • সময়: ০৮:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ২৪ Time View

(খুলনা) প্রতিনিধি:

শেখ মাহতাব হোসেন।

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে আইন-শৃঙ্খলা রক্ষা ও গ্রামীণ জনপদের নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে গ্রাম পুলিশ সদস্যদের সাপ্তাহিক হাজিরা ও দিকনির্দেশনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার ১৪টি ইউনিয়নের গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার) সদস্যদের এই সাপ্তাহিক হাজিরা গ্রহণ করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার।
হাজিরা গ্রহণ শেষে গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “গ্রামীণ জনপদের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গ্রাম পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের মাঠ পর্যায়ের চোখ-কান হিসেবে আপনারা কাজ করেন। তাই নিজ নিজ এলাকায় বাল্যবিয়ে, মাদক, জুয়া এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য তাৎক্ষণিকভাবে প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করতে হবে।”
তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি যেকোনো নির্দেশনা বাস্তবায়নে গ্রাম পুলিশকে আরও দায়িত্বশীল ও তৎপর হতে হবে। দায়িত্ব পালনে অবহেলা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
হাজিরা প্রদান ও সমাবেশ চলাকালীন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের দফাদার ও মহল্লাদারগণ উপস্থিত ছিলেন।
সাপ্তাহিক এই হাজিরা ও দিকনির্দেশনার ফলে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে গ্রাম পুলিশ সদস্যদের কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন |

আরও পড়ুনঃ  চট্টগ্রাম কারাগার ধারণ ক্ষমতার চারগুণ বন্দীর চাপে, ৪ ভাগ পরিকল্পনা করার
Tag :
জনপ্রিয় নিউজ

সাংবাদিকতা অনেকের কাছেই স্রেফ একটি পেশা

ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার

সময়: ০৮:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

(খুলনা) প্রতিনিধি:

শেখ মাহতাব হোসেন।

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে আইন-শৃঙ্খলা রক্ষা ও গ্রামীণ জনপদের নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে গ্রাম পুলিশ সদস্যদের সাপ্তাহিক হাজিরা ও দিকনির্দেশনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার ১৪টি ইউনিয়নের গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার) সদস্যদের এই সাপ্তাহিক হাজিরা গ্রহণ করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার।
হাজিরা গ্রহণ শেষে গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “গ্রামীণ জনপদের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গ্রাম পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের মাঠ পর্যায়ের চোখ-কান হিসেবে আপনারা কাজ করেন। তাই নিজ নিজ এলাকায় বাল্যবিয়ে, মাদক, জুয়া এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য তাৎক্ষণিকভাবে প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করতে হবে।”
তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি যেকোনো নির্দেশনা বাস্তবায়নে গ্রাম পুলিশকে আরও দায়িত্বশীল ও তৎপর হতে হবে। দায়িত্ব পালনে অবহেলা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
হাজিরা প্রদান ও সমাবেশ চলাকালীন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের দফাদার ও মহল্লাদারগণ উপস্থিত ছিলেন।
সাপ্তাহিক এই হাজিরা ও দিকনির্দেশনার ফলে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে গ্রাম পুলিশ সদস্যদের কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন |

আরও পড়ুনঃ  তাহিরপুরে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ