
সাভার প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাভার পৌর শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তরুণ ছাত্রনেতা আবিদ হোসেন নাফি। সংগঠনের তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাঁর এ মনোনয়নকে দেখছেন নেতাকর্মীরা।
ঢাকা উত্তর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
রাজনৈতিক অঙ্গনে সক্রিয় নাফি বিভিন্ন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং জনসম্পৃক্ত কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মাঠপর্যায়ে তাঁর কর্মতৎপরতা ও সাংগঠনিক সক্ষমতা ইতোমধ্যে সহকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।
দায়িত্বপ্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবিদ হোসেন নাফি বলেন, “আগামীর বাংলাদেশ গঠনে শিক্ষার্থী ও তরুণ সমাজকে ইতিবাচক নেতৃত্বের মাধ্যমে সম্পৃক্ত করতে হবে। শিক্ষা, ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের আদর্শ ধারণ করে সাভার পৌর ছাত্রদলকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাব।
তিনি বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্ব ও নির্দেশনা অনুসরণ করে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই। সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”
নাফি আরও বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাব।
সংশ্লিষ্টদের মতে, তরুণ নেতৃত্বের প্রতীক আবিদ হোসেন নাফির এ মনোনয়ন সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
Reporter Name 

























