Dhaka ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ বুড়িচংয়ে বিএনপি নেতা আবু ইউসুফ তুহিনের জন্মদিন পালিত পরশুরামের বক্সমাহমুদে আগুনে পুড়ে যাওয়া ১১ দোকানিকে জামায়াতের আর্থিক সহায়তা আদমদীঘিতে ইটিপি ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল অভিযোগের প্রাথমিক সত্যতা কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ পাইকগাছায় ১৫১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমায় রংতুলির শেষ আঁচড় বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত তেঁতুলিয়ায় আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ, কৃষকের বুকফাটা আর্তনাদ সুনামগঞ্জের ৪৪৪ পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় মাঠে পুলিশ আমি তোমার জম মালাকুল মউত আজরাইল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের দাবিতে শিক্ষার্থীদের গণসমাবেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ছাত্র সংসদ গঠনের দাবিতে শিক্ষার্থীরা গণসমাবেশ করেছে।রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ সমাবেশে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।তারা বিভিন্ন স্লোগান দেন এবং দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে দীর্ঘদিনের দাবি পুনরায় তুলে ধরেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এতে তারা হতাশ ও ক্ষুব্ধ। শিক্ষার্থীরা বলেন, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর প্রায় দুই দশকেও বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র সংসদ হয়নি। গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনের পর প্রশাসন গঠনতন্ত্র প্রণয়ন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আশ্বাস দিলেও এক বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি।

উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম জানান, “নীতিগতভাবে আমরা ছাত্র সংসদ গঠনে একমত। ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এর খসড়া তৈরি করার চেষ্টা চলছে। আশা করছি শিগগিরই সুস্পষ্ট অগ্রগতি দেখা যাবে।”

ছাত্র উপদেষ্টা ড. আশরাফুল আলম বলেন, “শিক্ষার্থীদের দাবি যথার্থ। তবে একটি সুস্পষ্ট নীতিমালা ছাড়া নির্বাচন দেওয়া সম্ভব নয়। তাই কিছুটা সময় লাগছে।”

প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে বলেন, “ইউজিসি ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দ্রুত নির্বাচনের পথে যাওয়া হবে।”

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান জানান, “নীতিমালা প্রণয়ন শেষ হলে রোডম্যাপ ও নির্বাচনী প্রক্রিয়া ঘোষণা করা হবে।”

শিক্ষার্থীরা মনে করেন, ছাত্র সংসদ গঠিত হলে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক সংস্কৃতি, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা পাবে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতারা দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। প্রাক্তন শিক্ষার্থীরাও বলেন, সংসদ না থাকায় শিক্ষার্থীরা প্রশাসনিক অরাজকতার শিকার হচ্ছে।

ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার হুঁশিয়ারি দিয়ে বলেন, “দ্রুত রোডম্যাপ ঘোষণা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে আমরা অনশনেও যাব।”

আরও পড়ুনঃ  তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক

শিক্ষার্থীদের দাবি, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক।

Tag :
জনপ্রিয় নিউজ

স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের দাবিতে শিক্ষার্থীদের গণসমাবেশ

সময়: ১০:২১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ছাত্র সংসদ গঠনের দাবিতে শিক্ষার্থীরা গণসমাবেশ করেছে।রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ সমাবেশে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।তারা বিভিন্ন স্লোগান দেন এবং দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে দীর্ঘদিনের দাবি পুনরায় তুলে ধরেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এতে তারা হতাশ ও ক্ষুব্ধ। শিক্ষার্থীরা বলেন, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর প্রায় দুই দশকেও বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র সংসদ হয়নি। গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনের পর প্রশাসন গঠনতন্ত্র প্রণয়ন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আশ্বাস দিলেও এক বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি।

উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম জানান, “নীতিগতভাবে আমরা ছাত্র সংসদ গঠনে একমত। ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এর খসড়া তৈরি করার চেষ্টা চলছে। আশা করছি শিগগিরই সুস্পষ্ট অগ্রগতি দেখা যাবে।”

ছাত্র উপদেষ্টা ড. আশরাফুল আলম বলেন, “শিক্ষার্থীদের দাবি যথার্থ। তবে একটি সুস্পষ্ট নীতিমালা ছাড়া নির্বাচন দেওয়া সম্ভব নয়। তাই কিছুটা সময় লাগছে।”

প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে বলেন, “ইউজিসি ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দ্রুত নির্বাচনের পথে যাওয়া হবে।”

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান জানান, “নীতিমালা প্রণয়ন শেষ হলে রোডম্যাপ ও নির্বাচনী প্রক্রিয়া ঘোষণা করা হবে।”

শিক্ষার্থীরা মনে করেন, ছাত্র সংসদ গঠিত হলে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক সংস্কৃতি, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা পাবে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতারা দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। প্রাক্তন শিক্ষার্থীরাও বলেন, সংসদ না থাকায় শিক্ষার্থীরা প্রশাসনিক অরাজকতার শিকার হচ্ছে।

ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার হুঁশিয়ারি দিয়ে বলেন, “দ্রুত রোডম্যাপ ঘোষণা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে আমরা অনশনেও যাব।”

আরও পড়ুনঃ  সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা