
রাজিব সরকার
কচুয়া পতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় অবস্থিত এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম সাচার জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ পরিচালনা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে আহব্বায়ক সুকদেব গোস্বামী সদস্য সচিব দীপক দাস।
১২ই জুন সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসুর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এই আহ্বায়ক কমিটি ৫ সদস্য বিশিষ্ট ঘোষণা করা হয় কমিটিতে স্থান পেলেন যারা আহব্বায়ক শুকদেব গোস্বামী, সদস্য সচিব দীপক দাস, সম্মানিত সদস্য রিপন কুমার সাহা, সম্মানিত সদস্য তপন ঘোষ, সম্মানিত সদস্য চয়ন দাসকে নির্বাচিত করা হয়।
আহব্বায়ক শুকদেব গোস্বামী এর কাছে জানতে চাইলে তিন জানান আমাকে আহব্বায়ক কমিটি করে যে কমিটি দেওয়া হয়েছে আমরা আসন্ন রথ যাত্রা মেলা এবং ধর্মীয় সকল ধরনের অনুষ্ঠান সকলের সম্মিলিত সহযোগিতায় সফলভাবে করতে চাই তাই সকলে আমাদেরকে সহযোগিতা করুন পাশাপাশি মন্দির কমিটির সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
Reporter Name 


























