Dhaka ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা শেহবাজ শরিফকে ঘিরে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ তুললেন ইরানি আইনপ্রণেতা ‘সর্বজন তুষ্টির বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকবে’ : ড. সালেহউদ্দিন আহমেদ নিউইয়র্কে ফিফা মিউজিয়াম : এক ছাদের নিচে বিশ্বকাপের ইতিহাস নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে সরকার : ধর্মমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় আতঙ্ক: নিখোঁজ ১১ হাজারের বেশি মানুষ আম বাণিজ্যে গতি আনতে রাজশাহীতে শনিবারও খোলা থাকবে ব্যাংকের শাখা মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আবেদন অনলাইনে জেন্ডায়ার পরনে ‘ব্যবহৃত’ টি-শার্ট, দাম মাত্র ৩৫ ডলার! সংসদে মুজিবুর রহমান ইকবালের প্রশ্ন: ‘মদ খেতেও নাকি লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন’
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শ্যামনগরে ১৫ ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ

  • Reporter Name
  • সময়: ০৮:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ২৬ Time View

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্প কার্যক্রমের ধারাবাহিকতায় ফেইথ ইন অ্যাকশনের আয়োজনে এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসের কারিগরি সহযোগিতায় ২০ জুন থেকে ২৪ জুন ২০২৬ পর্যন্ত শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল এবং ভিএফএ সুদীপ্ত বিশ্বাস।

২৪ জুন বিকেলে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ফেইথ ইন অ্যাকশনের মুন্সিগঞ্জ সিআরসি প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়। এতে অনলাইনে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য। আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম সমন্বয়কারী তীমন বাড়ৈ, প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, হিসাবরক্ষক লরেন্স ঢালী, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস ও জেন্ডার অফিসার নওমী বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে নৃপেন বৈদ্য বলেন, গাবুরা ইউনিয়নে গবাদি প্রাণীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আয়বর্ধনমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিতরণ করা গরু, ছাগল, হাঁস-মুরগি রোগে মারা গেলে পরিবারের আয় ব্যাহত হয়। তাই প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে সমন্বয় করে টিকাদান ও চিকিৎসা সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সেবামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে, তাহলেই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সফল হবে।

৫ দিনের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  বেকারত্ব: এক নিরব মহামারীর আখ্যান-অধ্যাপক ড. মীজানুর রহমান
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

শ্যামনগরে ১৫ ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ

সময়: ০৮:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্প কার্যক্রমের ধারাবাহিকতায় ফেইথ ইন অ্যাকশনের আয়োজনে এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসের কারিগরি সহযোগিতায় ২০ জুন থেকে ২৪ জুন ২০২৬ পর্যন্ত শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল এবং ভিএফএ সুদীপ্ত বিশ্বাস।

২৪ জুন বিকেলে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ফেইথ ইন অ্যাকশনের মুন্সিগঞ্জ সিআরসি প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়। এতে অনলাইনে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য। আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম সমন্বয়কারী তীমন বাড়ৈ, প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, হিসাবরক্ষক লরেন্স ঢালী, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস ও জেন্ডার অফিসার নওমী বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে নৃপেন বৈদ্য বলেন, গাবুরা ইউনিয়নে গবাদি প্রাণীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আয়বর্ধনমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিতরণ করা গরু, ছাগল, হাঁস-মুরগি রোগে মারা গেলে পরিবারের আয় ব্যাহত হয়। তাই প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে সমন্বয় করে টিকাদান ও চিকিৎসা সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সেবামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে, তাহলেই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সফল হবে।

৫ দিনের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  পবিত্র আশুরার রোজা রাখার ফজিলত হাফিজ