Dhaka ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত মহিষখলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ কেন্দ্র ঘেরাও ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে গ্রাহকরা কাউখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক তেঁতুলিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক, আদালতে প্রেরণ তাহিরপুরে হযরত শাহ আরেফিন আস্থানা কমিটির সদস্য সচিবকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক আলম সাব্বির হুন্ডি ব্যবসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা শীলখালী চেকপোস্টে পিকআপে ৪৬ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হত্যার পর বিক্রি করা হয়েছিল শিশু রাকার দুল, পুলিশের অভিযানে উদ্ধার; স্বর্ণ ব্যবসায়ী গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ০৫:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১২ Time View

বগুড়া প্রতিনিধি

বগুড়ার আদমদীঘী উপজেলার সান্তাহারের আলোচিত শিশু রাকা (৭) হত্যা মামলায় নতুন অগ্রগতি হয়েছে। হত্যাকাণ্ডের পর বিক্রি করা রাকার এক জোড়া কানের দুল উদ্ধার করেছে আদমদীঘী থানা পুলিশ। এ ঘটনায় দুল ক্রয়ের অভিযোগে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার কালীমন্দির সংলগ্ন ‘মিতা জুয়েলার্স’-এ বিশেষ অভিযান পরিচালনা করে আদমদীঘী থানা পুলিশ। অভিযানে দোকানের মালিক মো. ফজলুর রহমান (৫৫)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফজলুর রহমান উপজেলার পৌর শহরের মালশন গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

তদন্তে উঠে আসে, হত্যা মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি বন্যা আক্তার (৩৫) শিশু রাকাকে হত্যার পর তার কানের এক জোড়া দুল মিতা জুয়েলার্সের মালিক ফজলুর রহমানের কাছে বিক্রি করেন।

এর আগে বন্যা আক্তার বগুড়ার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন।

গ্রেপ্তারের পর ফজলুর রহমানও বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। তিনি আদালতের কাছে রাকার কানের দুল ক্রয়ের বিষয়টি স্বীকার করেন। পরে আদালত তার জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, সান্তাহারের সাহেবপাড়ার শিশু রাকাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত চার আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে আদমদীঘী থানা পুলিশ।

এ বিষয়ে আদমদীঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, “মামলার তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

আরও পড়ুনঃ  বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত

হত্যার পর বিক্রি করা হয়েছিল শিশু রাকার দুল, পুলিশের অভিযানে উদ্ধার; স্বর্ণ ব্যবসায়ী গ্রেপ্তার

সময়: ০৫:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

বগুড়া প্রতিনিধি

বগুড়ার আদমদীঘী উপজেলার সান্তাহারের আলোচিত শিশু রাকা (৭) হত্যা মামলায় নতুন অগ্রগতি হয়েছে। হত্যাকাণ্ডের পর বিক্রি করা রাকার এক জোড়া কানের দুল উদ্ধার করেছে আদমদীঘী থানা পুলিশ। এ ঘটনায় দুল ক্রয়ের অভিযোগে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার কালীমন্দির সংলগ্ন ‘মিতা জুয়েলার্স’-এ বিশেষ অভিযান পরিচালনা করে আদমদীঘী থানা পুলিশ। অভিযানে দোকানের মালিক মো. ফজলুর রহমান (৫৫)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফজলুর রহমান উপজেলার পৌর শহরের মালশন গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

তদন্তে উঠে আসে, হত্যা মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি বন্যা আক্তার (৩৫) শিশু রাকাকে হত্যার পর তার কানের এক জোড়া দুল মিতা জুয়েলার্সের মালিক ফজলুর রহমানের কাছে বিক্রি করেন।

এর আগে বন্যা আক্তার বগুড়ার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন।

গ্রেপ্তারের পর ফজলুর রহমানও বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। তিনি আদালতের কাছে রাকার কানের দুল ক্রয়ের বিষয়টি স্বীকার করেন। পরে আদালত তার জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, সান্তাহারের সাহেবপাড়ার শিশু রাকাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত চার আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে আদমদীঘী থানা পুলিশ।

এ বিষয়ে আদমদীঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, “মামলার তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

আরও পড়ুনঃ  বগুলা রোছমত আলী রামসুন্দর কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল