Dhaka ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন কেন্দুয়ায় জমি দখলের চেষ্টা, নতুন ঘর নির্মাণে বাধা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দিনাজপুরের বীরগঞ্জে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বদলগাছীতে এনআরডিএ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি নরসিংদীর শিবপুরে প্রধান শিক্ষক আলমগীরের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় সার নিয়ে ভুল বোঝাবুঝির অবসান, এসি ল্যান্ডের হস্তক্ষেপে মালিকের কাছে ফেরত কালিগঞ্জে জিয়া পরিষদের ৫১ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা কচুয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী রংপুর থেকে গ্রেফতার, ওসির প্রেস ব্রিফিং যে আমল না করলে কবরের তিন প্রশ্নের জবাব এর মধ্যে একটি ও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না! বুড়িচংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক, আদালতে প্রেরণ

  • Reporter Name
  • সময়: ০৬:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১৯ Time View

মো: আসাদুজ্জামান মামুন,
কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ। শনিবার (২৭ জুন ২০২৬) ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের চিরাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কাউখালী থেকে চিরাপাড়া যাওয়ার পথে সন্দেহভাজন চারজনকে তল্লাশি করা হলে মোঃ হাসিবুল ইসলাম (২২)-এর পকেট থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ও তার সঙ্গে থাকা আরও তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটক ব্যক্তিরা হলেন:
১. মোঃ হাসিবুল ইসলাম (২২), পিতা: মোঃ হাবিবুর রহমান, গ্রাম: কেউন্দিয়া, থানা: কাউখালী। পুলিশ জানায়, তিনি একজন মাদক ব্যবসায়ী।
২. সজ্বল রায় (২৬), পিতা: বাবুল চন্দ্র রায়, গ্রাম: আসপদ্দি নয়া বাড়ি (ব্র্যাক অফিসের পিছনে), থানা: কাউখালী, জেলা: পিরোজপুর।
৩. মোঃ শোয়াইব হোসেন হাওলাদার (২৫), পিতা: মোঃ জাকির হোসেন পান্না, গ্রাম: ডুমজুরি, থানা: কাউখালী, জেলা: পিরোজপুর।
৪. সোহাইন খান (২৫), পিতা: মোঃ সুলতান খান, টেম্পু স্ট্যান্ড এলাকা, থানা: কাউখালী, জেলা: পিরোজপুর।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন-এর নির্দেশক্রমে এসআই হাসান, এসআই মাসুদ, এসআই হিরণ, এসআই শুকুরসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করে তাদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের পিরোজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে কাউখালী থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ২, আহত বোন
Tag :
জনপ্রিয় নিউজ

তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক, আদালতে প্রেরণ

সময়: ০৬:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মো: আসাদুজ্জামান মামুন,
কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ। শনিবার (২৭ জুন ২০২৬) ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের চিরাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কাউখালী থেকে চিরাপাড়া যাওয়ার পথে সন্দেহভাজন চারজনকে তল্লাশি করা হলে মোঃ হাসিবুল ইসলাম (২২)-এর পকেট থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ও তার সঙ্গে থাকা আরও তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটক ব্যক্তিরা হলেন:
১. মোঃ হাসিবুল ইসলাম (২২), পিতা: মোঃ হাবিবুর রহমান, গ্রাম: কেউন্দিয়া, থানা: কাউখালী। পুলিশ জানায়, তিনি একজন মাদক ব্যবসায়ী।
২. সজ্বল রায় (২৬), পিতা: বাবুল চন্দ্র রায়, গ্রাম: আসপদ্দি নয়া বাড়ি (ব্র্যাক অফিসের পিছনে), থানা: কাউখালী, জেলা: পিরোজপুর।
৩. মোঃ শোয়াইব হোসেন হাওলাদার (২৫), পিতা: মোঃ জাকির হোসেন পান্না, গ্রাম: ডুমজুরি, থানা: কাউখালী, জেলা: পিরোজপুর।
৪. সোহাইন খান (২৫), পিতা: মোঃ সুলতান খান, টেম্পু স্ট্যান্ড এলাকা, থানা: কাউখালী, জেলা: পিরোজপুর।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন-এর নির্দেশক্রমে এসআই হাসান, এসআই মাসুদ, এসআই হিরণ, এসআই শুকুরসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করে তাদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের পিরোজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে কাউখালী থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ