Dhaka ০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্থানীয় এনজিওকে বাদ দিয়ে সরাসরি প্রকল্প বাস্তবায়ন: স্থানীয়করণের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন ঐতিহাসিক দক্ষিণ রাউজানে মঞ্চস্থ হতে যাচ্ছে ধর্মীয় নাটক “কৃষ্ণ হারা বৃন্দাবন” রাজশাহীতে হচ্ছে আঙ্গুরের বাণিজ্যিক চাষ চট্টগ্রাম কবিয়াল সমিতির ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব রাউজান পৌরসভায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার টেকনাফের হ্নীলার ‘সূঁড়ঙ্গবাড়ির’ ফায়সাল তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন কেন্দুয়ায় জমি দখলের চেষ্টা, নতুন ঘর নির্মাণে বাধা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দিনাজপুরের বীরগঞ্জে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৬:৫৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১২ Time View

আবু নাঈম রিপন,
নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা সামগ্রী ও অনুদানের চেক তুলে দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের সম্মানিত জেলা প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার।

এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কোহিনূর মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মোট ৪৯ জন উপকারভোগীর মধ্যে ৭৬ বান্ডিল ঢেউটিন, ২ জনকে বিভাটেক, ৪০ জনকে সেলাই মেশিন এবং ১৪০ জনকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ভালুকায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে গ্রাহকরা
Tag :
জনপ্রিয় নিউজ

স্থানীয় এনজিওকে বাদ দিয়ে সরাসরি প্রকল্প বাস্তবায়ন: স্থানীয়করণের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন

নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ

সময়: ০৬:৫৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

আবু নাঈম রিপন,
নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা সামগ্রী ও অনুদানের চেক তুলে দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের সম্মানিত জেলা প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার।

এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কোহিনূর মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মোট ৪৯ জন উপকারভোগীর মধ্যে ৭৬ বান্ডিল ঢেউটিন, ২ জনকে বিভাটেক, ৪০ জনকে সেলাই মেশিন এবং ১৪০ জনকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় মাটির রাস্তার কাজের উদ্বোধন