Dhaka ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
১৫ মিনিটে ৩ গোল দিয়ে আর্জেন্টিনার বিজয় বারুইপুর কাণ্ডে মোমবাতি হাতে শত শত মানুষের প্রতিবাদ, রাজনীতি নয়- দোষীর ফাঁসি চাই। দিনাজপুর বীরগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন সহজ-সরল, কৃষক-শ্রমিক, মজলুম এবং মেহনতি মানুষের মুক্তির কণ্ঠস্বর ও আলোকবর্তিকা নরসিংদীর গ্রীন লাইফ (প্রা:)হাসপাতালে মোবাইল কোর্ট। অর্থ দন্ড,এক্সরে কক্ষটি সিলগালা নবীনগরে স্কুলকক্ষে অভিযান, মাদক সেবনের অভিযোগে আটক ১ দেশকে বাঁচাতে প্রগতিশীল সাংবাদিকদের লেখনী গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে-মহিবুল হাসান চৌধুরী নওফেল টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার তৃণমূলের প্রতিবাদ মিছিলে সহিত বিজেপি কর্মীদের সংঘর্ষ ও চোর চোর স্লোগান টানা বর্ষণে মুক্তাগাছা শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনজীবন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিশ্বম্ভরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • Reporter Name
  • সময়: ১১:৪৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ১৩ Time View

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বিশ্বম্ভরপুরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান। বিআরডিবি কার্যালয়ের নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিআরডিবি সমিতির সদস্য সংকর বড়াল, মহিলা সদস্য খাদিজা আক্তার এবং বিআরডিবি কর্মকর্তা খেলা রানী সরকারসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে বিআরডিবি সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা এবং ট্রে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমিতির নারী-পুরুষ সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মেঘনার ঘূর্ণিস্রোতে চাঁদপুরে কার্গোডুবি, ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে
Tag :
জনপ্রিয় নিউজ

১৫ মিনিটে ৩ গোল দিয়ে আর্জেন্টিনার বিজয়

বিশ্বম্ভরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সময়: ১১:৪৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বিশ্বম্ভরপুরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান। বিআরডিবি কার্যালয়ের নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিআরডিবি সমিতির সদস্য সংকর বড়াল, মহিলা সদস্য খাদিজা আক্তার এবং বিআরডিবি কর্মকর্তা খেলা রানী সরকারসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে বিআরডিবি সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা এবং ট্রে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমিতির নারী-পুরুষ সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ভালুকা পৌরসভায় উন্নয়নে গতি, বাড়ছে নাগরিক সেবা