Dhaka ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুভারকুটি কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট মো. রাশিদুল ইসলাম নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগন নবীগঞ্জের আউশকান্দিতে ‘দি লিটল ফ্লাওয়ারস কেজি এন্ড গার্লস হাই স্কুল এর ভিত্তি প্রস্তর স্থাপন ভেড়ামারায় পদ্মা নদীতে এক যুবক গুলিবিদ্ধ রসুলপুরে হাডুডু খেলার মেগা ফাইনাল অনুষ্ঠিত: পদ্মা টাইগার্স চ্যাম্পিয়ন পূর্ব আটপাড়া হিলফুল ফুজুল ও এলাকাবাসীর উদ্যোগে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরন কর্ণফুলী ফ্রেন্ডস ব্লাড ডোনার ফোরাম ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতে  চট্টগ্রামের হকি’র উন্নয়নে সহযোগিতার আশ্বাস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চন্দনাইশের বরমায় সাড়ে ৩ হাজার বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৭:১৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১৫ Time View

বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশন।

সোমবার (২৭ জুলাই) বরমা এলাকার কেশুয়া রাস্তার মাথায় একটি কমিউনিটি সেন্টারের সামনে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিআইপি ওবাইদুল হক রোকন চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

এ সময় ওবাইদুল হক রোকন চৌধুরী বলেন, “সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বন্যা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত বরমা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম সোহেল, জামাল হোসেন ওয়াহিদ, আনিসুর রহমান মেম্বার, আবদুর রহমান, আসিফ, সজিব, ইমন, তারিক, সাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ত্রাণ পেয়ে উপকারভোগী পরিবারগুলো ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগকালে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে টিকিট প্রতারণার অভিযোগ, দালাল চক্রের দৌরাত্ম্যে ক্ষুব্ধ যাত্রীরা
Tag :

চন্দনাইশের বরমায় সাড়ে ৩ হাজার বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

সময়: ০৭:১৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশন।

সোমবার (২৭ জুলাই) বরমা এলাকার কেশুয়া রাস্তার মাথায় একটি কমিউনিটি সেন্টারের সামনে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিআইপি ওবাইদুল হক রোকন চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

এ সময় ওবাইদুল হক রোকন চৌধুরী বলেন, “সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বন্যা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত বরমা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম সোহেল, জামাল হোসেন ওয়াহিদ, আনিসুর রহমান মেম্বার, আবদুর রহমান, আসিফ, সজিব, ইমন, তারিক, সাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ত্রাণ পেয়ে উপকারভোগী পরিবারগুলো ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগকালে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন