Dhaka ১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ শ্রম আদালতে মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা নিরসনের দাবিতে ২৩ নভেম্বর স্মারকলিপি দেবে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে এমপির নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর কর্মই মানুষের প্রকৃত পরিচয় কথার চেয়ে সততা, দায়িত্ববোধ ও কাজের মধ্যেই ফুটে ওঠে মানুষের মূল্য মামদানির সমাজতান্ত্রিক রাজনীতি ও পুলিশ সংস্কার নিয়ে বিতর্ক, আলোচনায় ২০২৮ সালের নির্বাচন মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর স্কুলে অভিভাবকদের পছন্দের সুযোগ কমানোর পথে ডেমোক্র্যাটরা? যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে হাকিম জেফরিসকে মনোনয়ন দিলেন ডেমোক্র্যাটরা সরিষাবাড়িতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধ ছাত্র দলের শো-ডাউন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

  • Reporter Name
  • সময়: ০২:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৬৯ Time View

দেশীয় মাছের প্রজনন রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগ

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী (রিং) জালের বিরুদ্ধে যৌথ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও ডুমুরিয়া থানা পুলিশ। অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জাল অপসারণ করে তাৎক্ষণিকভাবে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একশ্রেণির অসাধু ব্যক্তি ভদ্রা খালের বিভিন্ন স্থানে বাঁশের বেড়া ও নেট-পাটা দিয়ে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছিল। পাশাপাশি ক্ষতিকর চায়না দুয়ারী জালের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণের ফলে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ এবং রেনু পোনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এতে জলজ জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল।

অভিযান পরিচালনাকালে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “ভদ্রা খাল আমাদের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জাল বসানো সম্পূর্ণ বেআইনি। কোনো অবস্থাতেই এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ভবিষ্যতেও নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান বলেন, “চায়না দুয়ারী জাল ও নেট-পাটা দেশীয় মাছের জন্য নীরব ঘাতক। এসব জালের কারণে মাছের ডিম ও রেনু পোনা পর্যন্ত ধ্বংস হয়ে যায়। তাই দেশীয় মাছের বংশবৃদ্ধি ও জলজ পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি অবৈধ জালের ব্যবহার রোধে জনসচেতনতাও বাড়ানো হবে।”

আরও পড়ুনঃ  মুন্সীগঞ্জের চার পয়েন্টে সকাল থেকেই যুবদল নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি ও সরব উপস্থিতি

অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, ভদ্রা খাল থেকে অবৈধ জাল অপসারণের ফলে পানির স্বাভাবিক প্রবাহ ফিরবে এবং দেশীয় মাছের প্রজননের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে।

স্থানীয় পরিবেশ সচেতন মহলের অভিমত, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে ভদ্রা খালসহ আশপাশের জলাশয়ে অবৈধ মাছ শিকার উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং দক্ষিণাঞ্চলের জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় নিউজ

প্রধানমন্ত্রীর জন্মদিনে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

সময়: ০২:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

দেশীয় মাছের প্রজনন রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগ

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী (রিং) জালের বিরুদ্ধে যৌথ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও ডুমুরিয়া থানা পুলিশ। অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জাল অপসারণ করে তাৎক্ষণিকভাবে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একশ্রেণির অসাধু ব্যক্তি ভদ্রা খালের বিভিন্ন স্থানে বাঁশের বেড়া ও নেট-পাটা দিয়ে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছিল। পাশাপাশি ক্ষতিকর চায়না দুয়ারী জালের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণের ফলে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ এবং রেনু পোনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এতে জলজ জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল।

অভিযান পরিচালনাকালে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “ভদ্রা খাল আমাদের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জাল বসানো সম্পূর্ণ বেআইনি। কোনো অবস্থাতেই এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ভবিষ্যতেও নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান বলেন, “চায়না দুয়ারী জাল ও নেট-পাটা দেশীয় মাছের জন্য নীরব ঘাতক। এসব জালের কারণে মাছের ডিম ও রেনু পোনা পর্যন্ত ধ্বংস হয়ে যায়। তাই দেশীয় মাছের বংশবৃদ্ধি ও জলজ পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি অবৈধ জালের ব্যবহার রোধে জনসচেতনতাও বাড়ানো হবে।”

আরও পড়ুনঃ  ভোলাহাট উপজেলায় নবাগত ইউএনও মোঃ শাহিন আলম এর যোগদান