Dhaka ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর আহ্বান

  • Reporter Name
  • সময়: ০৫:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১৭ Time View

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পর্যটন, মানবসম্পদ ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে পর্যটন, মানবসম্পদ উন্নয়ন ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণের আহ্বান জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বাংলাদেশি জনশক্তির জন্য দেশটিতে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় দুই দেশের বিদ্যমান সহযোগিতাকে আরও কার্যকর ও বিস্তৃত করার বিষয়ে উভয় পক্ষ নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে জনশক্তি, পর্যটন ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।

আরও পড়ুনঃ  প্যাথলজির ফ্রিজে রোগের নমুনার বদলে মিলল মাছ, সিলগালা বিভাগ
Tag :
জনপ্রিয় নিউজ

মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর আহ্বান

সময়: ০৫:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পর্যটন, মানবসম্পদ ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে পর্যটন, মানবসম্পদ উন্নয়ন ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণের আহ্বান জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বাংলাদেশি জনশক্তির জন্য দেশটিতে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় দুই দেশের বিদ্যমান সহযোগিতাকে আরও কার্যকর ও বিস্তৃত করার বিষয়ে উভয় পক্ষ নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে জনশক্তি, পর্যটন ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।

আরও পড়ুনঃ  কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫৪