Dhaka ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মানিকপুরে জালালাবাদ গ্যাসের লাইন বসাতে রাস্তা খুঁড়ে বেহাল ‎সংস্কারে নেই উদ্যোগ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারীরা পলাশবাড়ী পৌর শ্রমিকদলের আহবায়ক শরিফুল ইসলাম বাবু, সদস্য সচিব ইউসুব মন্ডল নয়ন হরিনাকুন্ডুতে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং বিষয়ক সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে দিনভর নানা আয়োজনে শিক্ষার্থীদের জন্য বহুমাত্রিক কর্মসূচি মুন্সীগঞ্জে নিম্নমানের পুরনো ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী গণ-অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান: সত্য, আত্মত্যাগ ও ন্যায়ের সংগ্রাম শ্রীপুরে ৭৭৯০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মাদক আইনে মামলা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত বুড়িচংয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কৃষি ও পল্লী ঋণে এবার ৬০ হাজার কোটি টাকার লক্ষ্য

  • Reporter Name
  • সময়: ১০:০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১১ Time View

চলতি ২০২৬-২৭ অর্থবছরে কৃষি ও পল্লী খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই লক্ষ্যমাত্রা গত অর্থবছরের তুলনায় প্রায় ৫৪ শতাংশ বেশি

সোমবার (১৭ আগস্ট) ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর নতুন কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

নতুন নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলোর মোট ঋণের অন্তত ৪ শতাংশ কৃষি খাতে বিতরণ করতে হবে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলো প্রায় ২০ হাজার ৫০০ কোটি টাকা এবং বেসরকারি ব্যাংকগুলো ২১ হাজার ৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করবে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। নির্ধারিত ঋণ বিতরণ করা সম্ভব হলে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বাড়বে বলে আশা করা হচ্ছে।

জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ

নতুন নীতিমালায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কৃষকদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। একজন কৃষক বিনা জামানতে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

নারী ও প্রান্তিক কৃষকদের ঋণ দেওয়ার ক্ষেত্রেও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকৃত কৃষক শনাক্ত করতে ‘কৃষক কার্ড’ ও কর্মকর্তাদের প্রত্যয়ন ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে বাধ্যতামূলক পাশ বইয়ের নিয়ম বাতিল করা হয়েছে।

চুক্তিভিত্তিক চাষাবাদে ঋণ পাওয়ার প্রক্রিয়াও সহজ করা হয়েছে। পাশাপাশি কৃষি ঋণ বিতরণ ও কার্যক্রম তদারকির জন্য নতুন সফটওয়্যার চালু করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুনঃ  ১৮০ দিনে পুঁজিবাজারে বদলের ছক, সরকারের বড় উদ্যোগগুলো কী
Tag :
জনপ্রিয় নিউজ

মানিকপুরে জালালাবাদ গ্যাসের লাইন বসাতে রাস্তা খুঁড়ে বেহাল ‎সংস্কারে নেই উদ্যোগ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারীরা

কৃষি ও পল্লী ঋণে এবার ৬০ হাজার কোটি টাকার লক্ষ্য

সময়: ১০:০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

চলতি ২০২৬-২৭ অর্থবছরে কৃষি ও পল্লী খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই লক্ষ্যমাত্রা গত অর্থবছরের তুলনায় প্রায় ৫৪ শতাংশ বেশি

সোমবার (১৭ আগস্ট) ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর নতুন কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

নতুন নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলোর মোট ঋণের অন্তত ৪ শতাংশ কৃষি খাতে বিতরণ করতে হবে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলো প্রায় ২০ হাজার ৫০০ কোটি টাকা এবং বেসরকারি ব্যাংকগুলো ২১ হাজার ৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করবে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। নির্ধারিত ঋণ বিতরণ করা সম্ভব হলে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বাড়বে বলে আশা করা হচ্ছে।

জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ

নতুন নীতিমালায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কৃষকদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। একজন কৃষক বিনা জামানতে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

নারী ও প্রান্তিক কৃষকদের ঋণ দেওয়ার ক্ষেত্রেও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকৃত কৃষক শনাক্ত করতে ‘কৃষক কার্ড’ ও কর্মকর্তাদের প্রত্যয়ন ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে বাধ্যতামূলক পাশ বইয়ের নিয়ম বাতিল করা হয়েছে।

চুক্তিভিত্তিক চাষাবাদে ঋণ পাওয়ার প্রক্রিয়াও সহজ করা হয়েছে। পাশাপাশি কৃষি ঋণ বিতরণ ও কার্যক্রম তদারকির জন্য নতুন সফটওয়্যার চালু করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুনঃ  বিশ্ব মানবতার শ্রেষ্ঠতম শিক্ষক হজরত মুহাম্মদ (সা.)