Dhaka ১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান, নতুন সম্ভাবনায় সৌদি হরমুজে জাহাজ চলাচল আরও কমল, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম নতুন সরকারের প্রথম সচিব সভা আজ বিতর্কের পর্দা সরিয়ে ‘আমরা ভাইরাল’, কবে থেকে দেখা যাবে আলোচিত নাটক? রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল, নগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা সোনার বাজারে আবারও উত্তাপ, ভরিতে বাড়ল ১ হাজার ৫০ টাকা বকশীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-মদ ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৯ সঠিক নেতৃত্ব ও পরিকল্পিত পরিচর্যায় চাঁদপুরকে নান্দনিক শহরে গড়ে তোলা সম্ভব: মোশাররফ হোসাইন সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র—এমপি ফজলুল হক মিলন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত জামায়াতের, উত্তরে সেলিম উদ্দিন-দক্ষিণে সাদিক কায়েম

  • Reporter Name
  • সময়: ০৮:১০:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ Time View

ঢাকা প্রতিনিধি: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে দলটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান।

স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতি

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটি সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রার্থী বাছাইয়ের কাজও এগিয়ে নেওয়া হয়েছে।

তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় দলীয়ভাবে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনেও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।

জামায়াতের সেক্রেটারি জেনারেলের ভাষ্য, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনেও তাদের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিকভাবে উপযুক্ত সময়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

উত্তরে সেলিম উদ্দিন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে ঢাকা মহানগর উত্তর এলাকায় জামায়াতের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।

দক্ষিণে প্রার্থী ডাকসু ভিপি সাদিক কায়েম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমকে।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সমন্বয়ক হিসেবে সক্রিয় ছিলেন সাদিক কায়েম। পরবর্তী সময়ে ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এর আগে ২০২৪ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন।

আনুষ্ঠানিক ঘোষণা পরে

জামায়াতের পক্ষ থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম দলীয়ভাবে চূড়ান্ত করা হলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত সময়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। ফলে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জামায়াতের নির্বাচনী প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ হলো।

Tag :
জনপ্রিয় নিউজ

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত জামায়াতের, উত্তরে সেলিম উদ্দিন-দক্ষিণে সাদিক কায়েম

সময়: ০৮:১০:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রতিনিধি: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে দলটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান।

স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতি

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটি সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রার্থী বাছাইয়ের কাজও এগিয়ে নেওয়া হয়েছে।

তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় দলীয়ভাবে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনেও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।

জামায়াতের সেক্রেটারি জেনারেলের ভাষ্য, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনেও তাদের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিকভাবে উপযুক্ত সময়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

উত্তরে সেলিম উদ্দিন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে ঢাকা মহানগর উত্তর এলাকায় জামায়াতের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।

দক্ষিণে প্রার্থী ডাকসু ভিপি সাদিক কায়েম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমকে।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সমন্বয়ক হিসেবে সক্রিয় ছিলেন সাদিক কায়েম। পরবর্তী সময়ে ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন।

আরও পড়ুনঃ  আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর