Dhaka ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুনামগঞ্জে বাণিজ্য মেলা-২০২৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করতে হবে: চরমোনাই পীর তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় পাইলটসহ সৌদির ৩ নাগরিক নিহত সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা কুমিল্লায় কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি আটক রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান তাহিরপুরে কলেজছাত্রীকে কক্ষে আটকে যৌন হয়রানির অভিযোগ, বিচার নিয়ে কালক্ষেপণ মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গলাচিপায় ৩২ হাঁস নিধনের অভিযোগ, প্রতিবাদ করায় বাবা-ছেলেকে মারধর

  • Reporter Name
  • সময়: ০৯:১৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৩১ Time View

পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় জমিজমা নিয়ে বিরোধের জেরে কীটনাশক প্রয়োগ করে ৩২টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় বাবা-ছেলেকে মারধর এবং ছেলের মাথায় লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত করার অভিযোগে গলাচিপা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. শাহাবুদ্দিন মল্লিক (৩৮)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে গলাচিপা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন মল্লিক ও অভিযুক্তরা একই বাড়িতে বসবাস করেন এবং পরস্পরের আত্মীয়। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগকারীর দাবি, তাঁর ও পরিবারের সদস্যদের ৩২টি হাঁস অভিযুক্তদের জমিতে যাওয়ার পর সেগুলোতে কীটনাশক প্রয়োগ করে মেরে ফেলা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে রাত আনুমানিক ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। অভিযোগে বলা হয়েছে, এ সময় অভিযুক্তরা শাহাবুদ্দিনকে গালিগালাজ করেন। তিনি ও তাঁর ছেলে এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁদের এলোপাতাড়ি মারধর করেন। এতে বাবা-ছেলের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।

অভিযোগে আরও বলা হয়, ১ নম্বর অভিযুক্ত মো. রাজা মল্লিক বাঁশের লাঠি দিয়ে শাহাবুদ্দিনের ছেলের মাথায় আঘাত করলে তাঁর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা শাহাবুদ্দিনের মাকে হত্যার হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী পক্ষের দাবি, এ ঘটনায় দুই পক্ষের দুজন নারীসহ মোট পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

শাহাবুদ্দিন মল্লিক অভিযোগে আরও উল্লেখ করেন, ঘটনার পর আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়।

এ ঘটনায় মো. রাজা মল্লিক, মো. ফারুক মল্লিক, মো. নুর ইসলাম মল্লিক, মো. কালাম মল্লিক, গোলভানু বেগম, সীমা বেগম ও রুমা বেগমকে অভিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ডিলারশিপ চূড়ান্তের আগেই সারের সাইনবোর্ড, স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি

অভিযোগকারী শাহাবুদ্দিন মল্লিক বলেন, “জমিজমা নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। হাঁস মেরে ফেলার ঘটনার প্রতিবাদ করায় আমাকে ও আমার ছেলেকে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা চাই।”

অভিযুক্তদের বক্তব্য জানতে তাঁদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

গলাচিপা থানায় লিখিত অভিযোগের পর পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় নিউজ

সুনামগঞ্জে বাণিজ্য মেলা-২০২৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল

গলাচিপায় ৩২ হাঁস নিধনের অভিযোগ, প্রতিবাদ করায় বাবা-ছেলেকে মারধর

সময়: ০৯:১৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় জমিজমা নিয়ে বিরোধের জেরে কীটনাশক প্রয়োগ করে ৩২টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় বাবা-ছেলেকে মারধর এবং ছেলের মাথায় লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত করার অভিযোগে গলাচিপা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. শাহাবুদ্দিন মল্লিক (৩৮)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে গলাচিপা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন মল্লিক ও অভিযুক্তরা একই বাড়িতে বসবাস করেন এবং পরস্পরের আত্মীয়। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগকারীর দাবি, তাঁর ও পরিবারের সদস্যদের ৩২টি হাঁস অভিযুক্তদের জমিতে যাওয়ার পর সেগুলোতে কীটনাশক প্রয়োগ করে মেরে ফেলা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে রাত আনুমানিক ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। অভিযোগে বলা হয়েছে, এ সময় অভিযুক্তরা শাহাবুদ্দিনকে গালিগালাজ করেন। তিনি ও তাঁর ছেলে এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁদের এলোপাতাড়ি মারধর করেন। এতে বাবা-ছেলের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।

অভিযোগে আরও বলা হয়, ১ নম্বর অভিযুক্ত মো. রাজা মল্লিক বাঁশের লাঠি দিয়ে শাহাবুদ্দিনের ছেলের মাথায় আঘাত করলে তাঁর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা শাহাবুদ্দিনের মাকে হত্যার হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী পক্ষের দাবি, এ ঘটনায় দুই পক্ষের দুজন নারীসহ মোট পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

শাহাবুদ্দিন মল্লিক অভিযোগে আরও উল্লেখ করেন, ঘটনার পর আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়।

এ ঘটনায় মো. রাজা মল্লিক, মো. ফারুক মল্লিক, মো. নুর ইসলাম মল্লিক, মো. কালাম মল্লিক, গোলভানু বেগম, সীমা বেগম ও রুমা বেগমকে অভিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘শব্দচয়নে ভুল হয়েছিল’, সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করলেন চিকিৎসক ডা. কেয়া