Dhaka ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভূরুঙ্গামারীতে জমির বিরোধে গোডাউন ভেঙে ২০ লাখ টাকা লুটপাটের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে চরভদ্রাসন উপজেলার দুর্গম চর ঝাউকান্দার উন্নয়নে একগুচ্ছ দাবি, নদীভাঙন রোধে জিও ব্যাগের আশ্বাস এমপি বাবুলের শিবপুরে ১৪৮ বোতল কাশির সিরাপসহ আটক ১, ডাকাতি মামলার আসামিও গ্রেপ্তার দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে লাল দলের জয় ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় নবীনগরে মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৪৮২ শিক্ষার্থী বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা সুনামগঞ্জে রাকেশ রঞ্জন চৌধুরীর স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশীদের আকস্মিক মৃত্যু

  • Reporter Name
  • সময়: ০৬:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২১ Time View

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশীদ হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার গভীর রাতে খুলনা হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত পাল।

বুধবার (৭ অক্টোবর) ভোর থেকেই ওসি শেখ রাজীব আল রশীদ শারীরিক অসুস্থতা বোধ করছিলেন। পরে রাতের দিকে তাঁর অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে তাঁকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার উন্নতি না হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে তাঁকে দ্রুত খুলনা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টায় বাগেরহাট জেলা পুলিশ লাইন্সে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও গভীর শোকের মধ্য দিয়ে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত দল মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে। এ সময় পুলিশ কর্মকর্তা, সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মরহুম শেখ রাজীব আল রশীদের দ্বিতীয় জানাজা একই দিন জোহরের নামাজের পর তাঁর নিজ বাড়িতে, রূপসা থানার অন্তর্গত আইচগাতি এলাকায় বঙ্গবন্ধু কলেজের পাশে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

শেখ রাজীব আল রশীদ গত ৮ মে ২০২৬ তারিখে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁর আকস্মিক ও অকাল মৃত্যুতে রামপাল থানা পুলিশ, সহকর্মী এবং স্থানীয় সুশীল সমাজের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  আপসনামার ভিত্তিতে গাজী নজরুলকে জামিন দিলে ন্যায়বিচার নিয়ে প্রশ্ন উঠবে: আদালত
Tag :
জনপ্রিয় নিউজ

ভূরুঙ্গামারীতে জমির বিরোধে গোডাউন ভেঙে ২০ লাখ টাকা লুটপাটের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশীদের আকস্মিক মৃত্যু

সময়: ০৬:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশীদ হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার গভীর রাতে খুলনা হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত পাল।

বুধবার (৭ অক্টোবর) ভোর থেকেই ওসি শেখ রাজীব আল রশীদ শারীরিক অসুস্থতা বোধ করছিলেন। পরে রাতের দিকে তাঁর অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে তাঁকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার উন্নতি না হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে তাঁকে দ্রুত খুলনা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টায় বাগেরহাট জেলা পুলিশ লাইন্সে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও গভীর শোকের মধ্য দিয়ে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত দল মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে। এ সময় পুলিশ কর্মকর্তা, সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মরহুম শেখ রাজীব আল রশীদের দ্বিতীয় জানাজা একই দিন জোহরের নামাজের পর তাঁর নিজ বাড়িতে, রূপসা থানার অন্তর্গত আইচগাতি এলাকায় বঙ্গবন্ধু কলেজের পাশে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

শেখ রাজীব আল রশীদ গত ৮ মে ২০২৬ তারিখে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁর আকস্মিক ও অকাল মৃত্যুতে রামপাল থানা পুলিশ, সহকর্মী এবং স্থানীয় সুশীল সমাজের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান