Dhaka ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভূরুঙ্গামারীতে জমির বিরোধে গোডাউন ভেঙে ২০ লাখ টাকা লুটপাটের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে চরভদ্রাসন উপজেলার দুর্গম চর ঝাউকান্দার উন্নয়নে একগুচ্ছ দাবি, নদীভাঙন রোধে জিও ব্যাগের আশ্বাস এমপি বাবুলের শিবপুরে ১৪৮ বোতল কাশির সিরাপসহ আটক ১, ডাকাতি মামলার আসামিও গ্রেপ্তার দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে লাল দলের জয় ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় নবীনগরে মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৪৮২ শিক্ষার্থী বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা সুনামগঞ্জে রাকেশ রঞ্জন চৌধুরীর স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার দাবি এমপি আলতাফ হোসেন চৌধুরীর

  • Reporter Name
  • সময়: ০৮:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৩১ Time View

জহুরুল ইসলাম জুয়েল, বাপস নিউজ

পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার জন্য জাতীয় সংসদ ও প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর লিখিত আবেদন করেছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী এমপি। আধা সরকারি পত্রটির নম্বর বাজাস/১১১ পটু-১/২০২৬/ডিও নং-৩০০, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬। পত্রটি প্রধানমন্ত্রীর কার্যালয় গ্রহণ করেছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বাপস নিউজ ও জনপ্রিয় পোর্টাল আইবিএননিউজ২৪.কম-এর বিশেষ প্রতিনিধি জহুরুল ইসলাম জুয়েলকে বলেন, সাগরকন্যা হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী পটুয়াখালী একটি নদীবেষ্টিত পুরাতন জেলা। তার সংসদীয় আসন পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হলে উন্নয়নের পরিধি যেমন বৃদ্ধি পাবে, তেমনি জনগণের সুযোগ-সুবিধার পরিমাণও বাড়বে।

তিনি বলেন, পটুয়াখালীকে একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক শহরে পরিণত করা সম্ভব হবে। জনগণের স্বাস্থ্যসেবা, পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধা, বর্জ্য ব্যবস্থাপনা, যাতায়াত ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক চাহিদা পূরণসহ নানাবিধ সুযোগ-সুবিধার সৃষ্টি হবে। একই সঙ্গে এ আসনের বিভিন্ন শিল্প-কলকারখানার আধুনিকায়ন, শিক্ষা প্রতিষ্ঠান, নগরায়ণ, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন খাতের উন্নয়ন ও আধুনিকায়নের সুযোগ তৈরি হবে। এর ফলে মানুষের জীবনযাত্রার মানও বৃদ্ধি পাবে।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, সব মিলিয়ে পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা এখন সময়ের দাবি। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং তাকে এ বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।

ইতোমধ্যে পত্রটি গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও সদস্য সচিব, সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল গ্রহণ করেছে বলেও জানান সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

ভূরুঙ্গামারীতে জমির বিরোধে গোডাউন ভেঙে ২০ লাখ টাকা লুটপাটের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার দাবি এমপি আলতাফ হোসেন চৌধুরীর

সময়: ০৮:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

জহুরুল ইসলাম জুয়েল, বাপস নিউজ

পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার জন্য জাতীয় সংসদ ও প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর লিখিত আবেদন করেছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী এমপি। আধা সরকারি পত্রটির নম্বর বাজাস/১১১ পটু-১/২০২৬/ডিও নং-৩০০, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬। পত্রটি প্রধানমন্ত্রীর কার্যালয় গ্রহণ করেছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বাপস নিউজ ও জনপ্রিয় পোর্টাল আইবিএননিউজ২৪.কম-এর বিশেষ প্রতিনিধি জহুরুল ইসলাম জুয়েলকে বলেন, সাগরকন্যা হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী পটুয়াখালী একটি নদীবেষ্টিত পুরাতন জেলা। তার সংসদীয় আসন পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হলে উন্নয়নের পরিধি যেমন বৃদ্ধি পাবে, তেমনি জনগণের সুযোগ-সুবিধার পরিমাণও বাড়বে।

তিনি বলেন, পটুয়াখালীকে একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক শহরে পরিণত করা সম্ভব হবে। জনগণের স্বাস্থ্যসেবা, পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধা, বর্জ্য ব্যবস্থাপনা, যাতায়াত ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক চাহিদা পূরণসহ নানাবিধ সুযোগ-সুবিধার সৃষ্টি হবে। একই সঙ্গে এ আসনের বিভিন্ন শিল্প-কলকারখানার আধুনিকায়ন, শিক্ষা প্রতিষ্ঠান, নগরায়ণ, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন খাতের উন্নয়ন ও আধুনিকায়নের সুযোগ তৈরি হবে। এর ফলে মানুষের জীবনযাত্রার মানও বৃদ্ধি পাবে।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, সব মিলিয়ে পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা এখন সময়ের দাবি। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং তাকে এ বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।

ইতোমধ্যে পত্রটি গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও সদস্য সচিব, সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল গ্রহণ করেছে বলেও জানান সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।

আরও পড়ুনঃ  বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু