Dhaka ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ফয়েজ লেকে বাইকারকে অপহরণ ও ডাকাতি: পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪, ৩টি মোটরসাইকেল উদ্ধার নীলফামারীতে জামায়াতের রোকন সম্মেলন,নতুন মেয়াদে জেলা আমীর নির্বাচন চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা নবীনগর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শফিকুল, সদস্য সচিব কাউসার মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ, আটক ২ ভোলাহাটে ছিনতাইয়ের এক দিন পর আমবাগান থেকে চাবিসহ মোটরসাইকেল উদ্ধার রৌমারীতে চাচিকে হত্যার অভিযোগ, আহত ৩; ভাতিজা আটক ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রুয়েটে ছাত্রলীগ নেতা গ্রেফতার

 

 

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি ঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন সাঈদকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চাপের মুখে থানায় সোপর্দ করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ ক্লাসে যোগ দিতে আসলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। পরে রুয়েট প্রশাসন তাকে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

রুয়েট ছাত্রলীগের নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, হলে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, হুমকি প্রদান এবং জুলাই আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাজ্জাদকে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছিল। তবে তারা স্পষ্ট জানিয়েছেন, কোনোভাবেই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করতে দেবেন না। এ ছাড়া অভিযুক্তদের পাশাপাশি যেসব ব্যক্তি তাদের মদদ দিচ্ছেন, তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, শেখ সাজ্জাদ হোসাইন ক্লাস করতে রুয়েটে গিয়েছিল। শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে সেটি যাচাই করে দেখা হচ্ছে ।

আরও পড়ুনঃ  পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণের কাজ শুরু ও শেষ করব: প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

ফয়েজ লেকে বাইকারকে অপহরণ ও ডাকাতি: পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪, ৩টি মোটরসাইকেল উদ্ধার

রুয়েটে ছাত্রলীগ নেতা গ্রেফতার

সময়: ০৬:১৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

 

 

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি ঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন সাঈদকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চাপের মুখে থানায় সোপর্দ করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ ক্লাসে যোগ দিতে আসলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। পরে রুয়েট প্রশাসন তাকে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

রুয়েট ছাত্রলীগের নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, হলে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, হুমকি প্রদান এবং জুলাই আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাজ্জাদকে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছিল। তবে তারা স্পষ্ট জানিয়েছেন, কোনোভাবেই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করতে দেবেন না। এ ছাড়া অভিযুক্তদের পাশাপাশি যেসব ব্যক্তি তাদের মদদ দিচ্ছেন, তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, শেখ সাজ্জাদ হোসাইন ক্লাস করতে রুয়েটে গিয়েছিল। শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে সেটি যাচাই করে দেখা হচ্ছে ।

আরও পড়ুনঃ  ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে