Dhaka ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর কর্মই মানুষের প্রকৃত পরিচয় কথার চেয়ে সততা, দায়িত্ববোধ ও কাজের মধ্যেই ফুটে ওঠে মানুষের মূল্য মামদানির সমাজতান্ত্রিক রাজনীতি ও পুলিশ সংস্কার নিয়ে বিতর্ক, আলোচনায় ২০২৮ সালের নির্বাচন মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর স্কুলে অভিভাবকদের পছন্দের সুযোগ কমানোর পথে ডেমোক্র্যাটরা? যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে হাকিম জেফরিসকে মনোনয়ন দিলেন ডেমোক্র্যাটরা সরিষাবাড়িতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধ ছাত্র দলের শো-ডাউন সরিষাবাড়িতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে ঢেউ টিন ও চেক বিতরণ ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ ভূরুঙ্গামারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাঁচবিবির কড়িয়া বাজারে টিউবওয়েল চুরির ৩ বছরেও বসেনি নতুন টিউবওয়েল, ভাঙা ঢালাইয়ে চলছে কেরাম খেলা

  • Reporter Name
  • সময়: ০৯:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২৯ Time View

 

মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া বাজার দুধ হাটিতে ২ থেকে ৩ বছর আগে রাতের অন্ধকারে কে বা কারা একটি টিউবওয়েল চুরি করে নিয়ে যায়। এরপর থেকে আজও সেখানে নতুন কোনো টিউবওয়েল বসানো হয়নি।
বর্তমানে চুরি যাওয়া টিউবওয়েলের ভাঙা ঢালাই ও ভাঙা পাইপ মাটি দিয়ে বুজিয়ে সেখানে চলছে কেরাম খেলা। পানি পানের জন্য বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে দুধ হাটিতে আসা কৃষক ও ব্যবসায়ীদের পানি খেতে দূরে যেতে হচ্ছে।

এ বিষয়ে হাট ইজারাদার জুয়েল বলেন, কেরাম না থাকলে আমি নিজ তহবিল থেকে কিংবা কোথাও কথা বলে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিব। বাজারের মানুষের পানির কষ্ট দূর করা দরকার।
তবে ভিন্ন মত দিয়েছেন বণিক সমিতির সভাপতি নাসিরউদ্দিন। তিনি বলেন, ওখানে টিউবওয়েল দিলে পানি রাখার মতো জায়গা নেই। এই কারণে ওখানে টিউবওয়েল দেওয়া যাবে না।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দাবি, কেরাম খেলার জায়গা অন্য কোথাও সরিয়ে নিয়ে দ্রুত সেখানে একটি টিউবওয়েল স্থাপন করা হোক। কারণ বাজারের প্রাণকেন্দ্রে বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকাটা অত্যন্ত দুঃখজনক।
এলাকাবাসীর প্রশ্ন – চুরি যাওয়া টিউবওয়েলের জায়গায় কবে ফিরবে পানির ব্যবস্থা নাকি এভাবেই কেরাম বোর্ডের নিচে চাপা পড়ে থাকবে সাধারণ মানুষের পানির অধিকার।

আরও পড়ুনঃ  প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আশিকুর
Tag :
জনপ্রিয় নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ

পাঁচবিবির কড়িয়া বাজারে টিউবওয়েল চুরির ৩ বছরেও বসেনি নতুন টিউবওয়েল, ভাঙা ঢালাইয়ে চলছে কেরাম খেলা

সময়: ০৯:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

 

মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া বাজার দুধ হাটিতে ২ থেকে ৩ বছর আগে রাতের অন্ধকারে কে বা কারা একটি টিউবওয়েল চুরি করে নিয়ে যায়। এরপর থেকে আজও সেখানে নতুন কোনো টিউবওয়েল বসানো হয়নি।
বর্তমানে চুরি যাওয়া টিউবওয়েলের ভাঙা ঢালাই ও ভাঙা পাইপ মাটি দিয়ে বুজিয়ে সেখানে চলছে কেরাম খেলা। পানি পানের জন্য বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে দুধ হাটিতে আসা কৃষক ও ব্যবসায়ীদের পানি খেতে দূরে যেতে হচ্ছে।

এ বিষয়ে হাট ইজারাদার জুয়েল বলেন, কেরাম না থাকলে আমি নিজ তহবিল থেকে কিংবা কোথাও কথা বলে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিব। বাজারের মানুষের পানির কষ্ট দূর করা দরকার।
তবে ভিন্ন মত দিয়েছেন বণিক সমিতির সভাপতি নাসিরউদ্দিন। তিনি বলেন, ওখানে টিউবওয়েল দিলে পানি রাখার মতো জায়গা নেই। এই কারণে ওখানে টিউবওয়েল দেওয়া যাবে না।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দাবি, কেরাম খেলার জায়গা অন্য কোথাও সরিয়ে নিয়ে দ্রুত সেখানে একটি টিউবওয়েল স্থাপন করা হোক। কারণ বাজারের প্রাণকেন্দ্রে বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকাটা অত্যন্ত দুঃখজনক।
এলাকাবাসীর প্রশ্ন – চুরি যাওয়া টিউবওয়েলের জায়গায় কবে ফিরবে পানির ব্যবস্থা নাকি এভাবেই কেরাম বোর্ডের নিচে চাপা পড়ে থাকবে সাধারণ মানুষের পানির অধিকার।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জের রাজনীতিতে চমক! গণঅধিকার পরিষদে যোগ দিলেন ‘টাইগার মনির’