Dhaka ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের মিছিল ও অবস্থান কর্মসূচি শোকবার্তা মানবজীবন পত্রিকার সম্পাদক ইমদাদুল হক তৈয়বের মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে নবীনগর বিএনপি সাংগঠনিক আশরাফ হোসেন রাজু গাছপালা-ফুলের মাঝে পাঠ, কচুয়ায় দেশের প্রথম প্রকৃতির পাঠশালা ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, বাতিল ৪৫১ ফ্লাইট প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও ২০২৭ সালে বাংলাদেশে আসতে চান আইশোস্পিড নামাজ শেষে শিশুদের সঙ্গে খেলাধুলার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের মিছিল ও অবস্থান কর্মসূচি

  • Reporter Name
  • সময়: ১০:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২ Time View

 

শহিদ শেখ পাখি মুন্সীগঞ্জ প্রতিনিধি:


আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জ জেলা যুবদল।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার নিমতলা বাসস্ট্যান্ড থেকে এ কর্মসূচি শুরু হয়। মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানার নেতৃত্বে নিমতলা থেকে মাওয়াগামী মহাসড়কের উভয়মুখী লেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীরা মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মুক্তার হোসেন খান, মনির হোসেন, লোকমান সেক, হাসান আহমেদ, মাসুদ রানা, রাজু আহমেদ, বাবুল আহমেদ, আলী আকবর, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, বাদশা মিয়া, জাবেদা আকরাম, হিমাল আহমেদ, ইমো হোসেন, রাসেল শেখ, আরিফ মোড়লসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন। আওয়ামী লীগ যতদিন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে, ততদিন জাতীয়তাবাদী যুবদল মুন্সীগঞ্জের পক্ষ থেকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-মাওয়া মহাসড়কে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

আরও পড়ুনঃ  শ্যামনগরে ২০২৬- ২৭ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
Tag :
জনপ্রিয় নিউজ

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের মিছিল ও অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের মিছিল ও অবস্থান কর্মসূচি

সময়: ১০:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

 

শহিদ শেখ পাখি মুন্সীগঞ্জ প্রতিনিধি:


আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জ জেলা যুবদল।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার নিমতলা বাসস্ট্যান্ড থেকে এ কর্মসূচি শুরু হয়। মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানার নেতৃত্বে নিমতলা থেকে মাওয়াগামী মহাসড়কের উভয়মুখী লেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীরা মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মুক্তার হোসেন খান, মনির হোসেন, লোকমান সেক, হাসান আহমেদ, মাসুদ রানা, রাজু আহমেদ, বাবুল আহমেদ, আলী আকবর, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, বাদশা মিয়া, জাবেদা আকরাম, হিমাল আহমেদ, ইমো হোসেন, রাসেল শেখ, আরিফ মোড়লসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন। আওয়ামী লীগ যতদিন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে, ততদিন জাতীয়তাবাদী যুবদল মুন্সীগঞ্জের পক্ষ থেকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-মাওয়া মহাসড়কে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে সভা, ১২ উপজেলায় লিড ব্যাংক নির্ধারন