
বাবলু বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধিঃ অদ্য দুপুরে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার আওতাধীন ধলই ইউনিয়নের অন্তঃগত ৫ নং ওয়ার্ডের সোনাইরকুলস্থ ঐতিহবাহী জাগ্রত ক্লাবের বার্ষিক বৃক্ষ রোপন কর্মসুচী ও ক্লাব ফলকের উদ্ভোধন সম্পন্ন হয়। ক্লাবের সভাপতি মোঃ সজীবের সভাপতিত্বে ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারী জনাব মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সালের উপস্থাপনায় উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারীর কৃতি সন্তান, শিক্ষানুরাগী ও সমাজসেবক ইউএসএ প্রভাসী ক্লাবের প্রধান উপদেষ্টা জনাব কামরুল আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা জনাব মোঃ লোকমান হাকিম চৌধুরী, জনাব মোঃ এনামুল হক চৌধুরী, মোঃ সেলিম, জনাব মোঃ জাহানগীর আলম, জনাব মোঃ রফিক, ক্লাব সদস্য মোঃ মাহাবু, মোঃ ফজল, মোঃ রবিউল আলম, মোঃ ইব্রাহীম খলিউল্লাহ চৌধুরী হৃদয়, মোঃ আলাউদ্দিন, মোঃ লোকমান, মোঃ আলম, মোঃ তৈয়ব, মোঃ এমরান হোসেন, মোঃ রেজাউল, মোঃ বাবু, মোঃ হৃদয়, মোঃ সাইফুল, মোঃ সুজন, মোঃ বেলাল, মোঃ বাবলু, মোঃ বাবর।

উক্ত অনুষ্ঠানে ক্লাবের নিয়মিত বার্ষিক কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপন কার্যক্রম সম্পন্ন হয়। এছাড়া এলাকার তিন রাস্তার সংযোগস্থলে হাটহাজারী ঐতিহ্যবাহী ও জনপ্রিয় সামাজিক সংঘটন জাগ্রত ক্লাবের ফলক উদ্বোধন করা হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব কামরুল আজম বলেন, ঐতিহ্যবাহী জাগ্রত ক্লাবের সামাজিক কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, কোরআন বিতরণ, বিভিন্ন সামাজিক কার্যক্রমে তাদের মেধাবিকাশ ও নিজেদের স্কিল উপস্থাপনের সুযোগ তৈরি করছে। পাশাপাশি সমাজের দরিদ্র, অসহায় ও শারীরিকভাবে পিছিয়ে থাকা পরিবারের পাশে দাঁড়ানোর মাধ্যমে সামাজিক উন্নয়নের যে উদাহরণ তৈরি করছে তা প্রশংসার দাবিদার।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজ অনলাইনে অনেক সময় অপচয় করছে, যার ফলে তারা সামাজিক কার্যক্রম থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু জাগ্রত ক্লাবের সদস্যরা সমাজ পরিবর্তনে যে উদ্যম নিয়ে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়।
সমসাময়িক সময়ে ক্লাবের আয়োজনে নিয়মিত বার্ষিক কার্যক্রমের অংশ হিসেবে হযরত খাজা গরীবুল্লাহ শাহ (রঃ) ওরশ, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ, এলাকার হতদরিদ্র ও পিছিয়ে পড়া লোকদের সহায়তা, পবিত্র ঈদে মিলাদুন্নবী ও হযরত শাহ জাহান শাহ (রঃ) এর ওরশ শরীফ আয়োজন করা হয়।
আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার ক্লাবের বার্ষিক সভা ও পিকনিক অনুষ্ঠিত হবে, এতে ক্লাবের সকল সদস্যদের অংশগ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বাবলু বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি 


















