Dhaka ০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস ১৫ বছরে রেলপথে ১ হাজার ৩৩৪ দুর্ঘটনা, সংসদে জানালেন রেলমন্ত্রী বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন-এর ২৭তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ১৬ হাজার পিস ইয়াবা সহ আটক জামালপুর জেলা পুলিশ সুপারের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত- হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন,আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সভাপতি,ইমরান সহ-সভাপতি,মোঃআঃ সবুর সদস্য সচিব নির্বাচিত শহীদ ও মুক্তিযোদ্ধার তালিকা রাজনৈতিকভাবে করা হয়েছিল, নির্ভুল তালিকা তৈরির কাজ চলছে: প্রধানমন্ত্রী তাহিরপুরে বালু লুট সম্পত্তি দখল চেষ্টা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবী- গ্রেফতার এক

প্রবাসীকে লিবিয়ায় অপহরণ করে শারীরিক নির্যাতনের ভিডিও দেখিয়ে আত্বীয় স্বজনদের কাছে মুক্তিপণ কুড়ি লক্ষ টাকা দাবী ও অপহরণের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা থেকে তাকে নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, লিবিয়ায় বাংলাদেশী প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবী ও অপহরণের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার এস আই রিপন জানান, কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের বদি গ্রামের মৃত গাজীয়ার রহমানের পুত্র নয়া মিয়া (৩৪) জীবিকার তাগিদে ২০১৩ সালে লিবিয়ায় যায় এবং সেখানে অবস্থান করছেন। গত ১১ এপ্রিল ভিকটিমের ভাই সবুজ ইসলামের ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে বলেন যে, আপনার ভাই লিবিয়াতে আটক আছে। অজ্ঞাত ব্যক্তি বিকাশ ও নগদ দু’টি এজেন্ট নম্বর দিয়ে তার ভাইকে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে তাকে ছেড়ে দেয়া হবে না। ভাইয়ের বিপদের কথা চিন্তা করে উক্ত নম্বর দু’টিতে সবুজ ইসলাম তার নিজস্ব বিকাশ নম্বর সহ বিভিন্ন এজেন্ট নম্বর হতে ২ লক্ষ টাকা পাঠায়। পরবর্তীতে বাকী টাকার জন্য অজ্ঞাত ব্যক্তিরা প্রবাসীর শারীরিক নির্যাতনের ভিডিও পাঠিয়ে বাকী ১৮ লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে বলেও হুমকী দেয়। এ ঘটনায় লিবিয়া প্রবাসীর ভাই সবুজ ইসলাম নগদ ও বিকাশ এজেন্ট নম্বর দুইটির মালিকসহ অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তার ভাইকে অজ্ঞাতনামা স্থানে অপহরণ করেছে বলে কিশোরগঞ্জ থানায় ২১ এপ্রিল একটি মামলা করে। মামলায় উল্লেখিত মোবাইল নম্বর দুইটির সূত্র ধরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা হতে মোজাহিদুল ইসলাম (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোজাহিদুল ইসলাম কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের কুডিয়া গ্রামের আব্দুল জব্বারের পুত্র।

আরও পড়ুনঃ  টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম আমার দেশকে জানান, প্রবাসীকে লিবিয়ায় অপহরণ, মুক্তিপণ দাবী ও আদায়ের মামলায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকালে গ্রেফকারকৃতকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবী- গ্রেফতার এক

সময়: ১০:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

প্রবাসীকে লিবিয়ায় অপহরণ করে শারীরিক নির্যাতনের ভিডিও দেখিয়ে আত্বীয় স্বজনদের কাছে মুক্তিপণ কুড়ি লক্ষ টাকা দাবী ও অপহরণের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা থেকে তাকে নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, লিবিয়ায় বাংলাদেশী প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবী ও অপহরণের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার এস আই রিপন জানান, কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের বদি গ্রামের মৃত গাজীয়ার রহমানের পুত্র নয়া মিয়া (৩৪) জীবিকার তাগিদে ২০১৩ সালে লিবিয়ায় যায় এবং সেখানে অবস্থান করছেন। গত ১১ এপ্রিল ভিকটিমের ভাই সবুজ ইসলামের ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে বলেন যে, আপনার ভাই লিবিয়াতে আটক আছে। অজ্ঞাত ব্যক্তি বিকাশ ও নগদ দু’টি এজেন্ট নম্বর দিয়ে তার ভাইকে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে তাকে ছেড়ে দেয়া হবে না। ভাইয়ের বিপদের কথা চিন্তা করে উক্ত নম্বর দু’টিতে সবুজ ইসলাম তার নিজস্ব বিকাশ নম্বর সহ বিভিন্ন এজেন্ট নম্বর হতে ২ লক্ষ টাকা পাঠায়। পরবর্তীতে বাকী টাকার জন্য অজ্ঞাত ব্যক্তিরা প্রবাসীর শারীরিক নির্যাতনের ভিডিও পাঠিয়ে বাকী ১৮ লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে বলেও হুমকী দেয়। এ ঘটনায় লিবিয়া প্রবাসীর ভাই সবুজ ইসলাম নগদ ও বিকাশ এজেন্ট নম্বর দুইটির মালিকসহ অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তার ভাইকে অজ্ঞাতনামা স্থানে অপহরণ করেছে বলে কিশোরগঞ্জ থানায় ২১ এপ্রিল একটি মামলা করে। মামলায় উল্লেখিত মোবাইল নম্বর দুইটির সূত্র ধরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা হতে মোজাহিদুল ইসলাম (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোজাহিদুল ইসলাম কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের কুডিয়া গ্রামের আব্দুল জব্বারের পুত্র।

আরও পড়ুনঃ  পণ্য পরিবহন ও রাজস্বে ইতিহাস গড়ল চট্টগ্রাম বন্দর