Dhaka ০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫৩টি চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট থানায় আপস, তবুও জমি দখলের তাণ্ডব! ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ইট ফেলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৪ বছরের বৃদ্ধ সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার বর্ষপূর্তি উদযাপন, সহায়তা পেয়েছেন ৯৪৬ জন অসহায় মানুষ তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

অনূর্ধ্ব-১৪ ঢাকা জেলা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন “নতুন কুঁড়ি”, নেতৃত্বে ভূরুঙ্গামারীর সিহাব

  • Reporter Name
  • সময়: ০৯:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ১১৪ Time View

মোঃ মাইদুল ইসলাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের পাগলাহাট এলাকার ক্ষুদে ক্রিকেটার আল রিজওয়ান সিহাব অল্প বয়সেই সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে সবার নজর কাড়ছে। ২০২৬ সালের অনূর্ধ্ব-১৪ ঢাকা জেলা ক্রিকেট টুর্নামেন্টে কেরানীগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ ক্লাসিক ক্রিকেট একাডেমি সাভারের “নতুন কুঁড়ি” দল। আর সেই দলের অধিনায়ক হিসেবে অলরাউন্ডার পারফরম্যান্স করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিহাব।

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণের মাধ্যমে সিহাব তার দলকে ঐক্যবদ্ধ রেখে সফলতা এনে দেয়। ক্রিকেটপ্রেমীরা বলছেন, মাঠে তার নেতৃত্ব ও খেলার ধরন ভবিষ্যতে বড় ক্রিকেটার হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

দলের এই সাফল্যের পেছনে কোচ আব্দুল্লাহ আল মামুনের অবদানও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন খেলোয়াড় ও অভিভাবকরা। তারা বলেন, একজন কোচের সঠিক দিকনির্দেশনা, কঠোর পরিশ্রম ও খেলোয়াড়দের প্রতি আন্তরিকতাই দলকে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে নিয়েছে।

সিহাবের বাবা মোঃ মমিনুর রহমান বলেন, “আমার পেশা দর্জির কাজ। সিহাবের মা গৃহিণী। আমার এক ছেলে ও এক মেয়ে, সিহাব ছোট। একসময় পাগলাহাট বাজারে আমার দর্জির দোকান ছিল। বর্তমানে ঢাকায় থাকি এবং সেখানেই কাজ করি। ছোটবেলা থেকেই সিহাবের ক্রিকেটের প্রতি অনেক আগ্রহ।”

তিনি আরও বলেন, “ছেলের স্বপ্ন পূরণে যতটুকু পারি সহযোগিতা করছি। পাশাপাশি সরকারের সহযোগিতাও কামনা করছি। আল্লাহ চাইলে একদিন সে বড় ক্রিকেটার হবে এবং বাংলাদেশের হয়ে জাতীয় দলে খেলবে— এটাই আমাদের স্বপ্ন।”

স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকার সন্তান হয়েও অল্প বয়সে সিহাবের এই অর্জন ভূরুঙ্গামারীর জন্য গর্বের বিষয়। তারা মনে করছেন, সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে ভবিষ্যতে জাতীয় পর্যায়েও ভালো করবে সে।

পরিবারের পক্ষ থেকে সিহাব, তার কোচ এবং পুরো দলের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

অনূর্ধ্ব-১৪ ঢাকা জেলা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন “নতুন কুঁড়ি”, নেতৃত্বে ভূরুঙ্গামারীর সিহাব

সময়: ০৯:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬