Dhaka ০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার চরভদ্রাসনে ১৫ মণ্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা, চলবে ২১ অক্টোবর পর্যন্ত তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার চরভদ্রাসনে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর পুলিশ, ১৫ পূজামণ্ডপ পরিদর্শন ওসির বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি ডিমলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা হচ্ছে গুজব সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিসিবির লেভেল-২ কোচিং পরীক্ষায় ফেল ২৪, পাস করলেন মাত্র ৮ জন

  • Reporter Name
  • সময়: ০৭:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১৫৫ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লেভেল-২ কোচিং কোর্সের চূড়ান্ত মূল্যায়নে অংশ নেওয়া ৩২ জন প্রার্থীর মধ্যে মাত্র ৮ জন উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া দুই-তৃতীয়াংশের বেশি প্রার্থীই পাস করতে পারেননি।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে গত ১৫ জুলাই রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছয় দিনব্যাপী এই কোচিং কোর্স শুরু হয়। ২০ জুলাই সমাপনী মূল্যায়নের মধ্য দিয়ে কোর্সটি শেষ হয়।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লেভেল-৩ মাস্টার এডুকেটর বিনোদ কুমার দাস।

কোর্সে অংশ নেওয়া ৩২ জন প্রার্থীর মধ্যে ১০ জন ছিলেন সাবেক ক্রিকেটার। তাদের মধ্যে পুরুষ জাতীয় দলের তিনজন এবং নারী জাতীয় দলের দুজন সাবেক ক্রিকেটার ছিলেন। পাশাপাশি বিসিবির নিজস্ব কোচ এবং মাঠপর্যায়ের বাছাই প্রক্রিয়ায় নির্বাচিত সম্ভাবনাময় কোচরাও এই প্রশিক্ষণে অংশ নেন।

বিসিবির প্রকাশিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, লেভেল-২ কোচিং সনদ অর্জনের যোগ্যতা পেয়েছেন মো. তারিকুল ইসলাম, মো. দেলোয়ার হোসাইন, মো. রায়হান উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ নাজিম উদ্দিন, সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. শাহীন হোসাইন ও তারেক বিন দেলোয়ার।

অন্যদিকে, পরীক্ষায় অংশ নেওয়া বাকি ২৪ জন প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি।

আধুনিক ক্রিকেটের কৌশল ও পরিবর্তিত চাহিদার সঙ্গে দেশীয় কোচদের তাত্ত্বিক ও ব্যবহারিক দক্ষতা বাড়ানোই ছিল এই কোর্সের অন্যতম প্রধান উদ্দেশ্য।

বিসিবি সূত্রে জানা গেছে, দেশের কোচিং কাঠামোকে আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও কঠোর মূল্যায়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে। এর মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষ কোচ তৈরি করে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রিকেটের উন্নয়নে তাদের কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

উত্তীর্ণ কোচরা দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেট কাঠামোয় কোচিংয়ের দায়িত্ব পালনের সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ  নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ

বিসিবির লেভেল-২ কোচিং পরীক্ষায় ফেল ২৪, পাস করলেন মাত্র ৮ জন

সময়: ০৭:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লেভেল-২ কোচিং কোর্সের চূড়ান্ত মূল্যায়নে অংশ নেওয়া ৩২ জন প্রার্থীর মধ্যে মাত্র ৮ জন উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া দুই-তৃতীয়াংশের বেশি প্রার্থীই পাস করতে পারেননি।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে গত ১৫ জুলাই রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছয় দিনব্যাপী এই কোচিং কোর্স শুরু হয়। ২০ জুলাই সমাপনী মূল্যায়নের মধ্য দিয়ে কোর্সটি শেষ হয়।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লেভেল-৩ মাস্টার এডুকেটর বিনোদ কুমার দাস।

কোর্সে অংশ নেওয়া ৩২ জন প্রার্থীর মধ্যে ১০ জন ছিলেন সাবেক ক্রিকেটার। তাদের মধ্যে পুরুষ জাতীয় দলের তিনজন এবং নারী জাতীয় দলের দুজন সাবেক ক্রিকেটার ছিলেন। পাশাপাশি বিসিবির নিজস্ব কোচ এবং মাঠপর্যায়ের বাছাই প্রক্রিয়ায় নির্বাচিত সম্ভাবনাময় কোচরাও এই প্রশিক্ষণে অংশ নেন।

বিসিবির প্রকাশিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, লেভেল-২ কোচিং সনদ অর্জনের যোগ্যতা পেয়েছেন মো. তারিকুল ইসলাম, মো. দেলোয়ার হোসাইন, মো. রায়হান উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ নাজিম উদ্দিন, সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. শাহীন হোসাইন ও তারেক বিন দেলোয়ার।

অন্যদিকে, পরীক্ষায় অংশ নেওয়া বাকি ২৪ জন প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি।

আধুনিক ক্রিকেটের কৌশল ও পরিবর্তিত চাহিদার সঙ্গে দেশীয় কোচদের তাত্ত্বিক ও ব্যবহারিক দক্ষতা বাড়ানোই ছিল এই কোর্সের অন্যতম প্রধান উদ্দেশ্য।

বিসিবি সূত্রে জানা গেছে, দেশের কোচিং কাঠামোকে আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও কঠোর মূল্যায়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে। এর মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষ কোচ তৈরি করে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রিকেটের উন্নয়নে তাদের কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

উত্তীর্ণ কোচরা দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেট কাঠামোয় কোচিংয়ের দায়িত্ব পালনের সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ  নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার