Dhaka ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আত্মহত্যার চেষ্টার পর মারা গেলেন বগুড়ার এএসআই রবিউল ইসলাম জাল প্রাপ্যতা শিট কাণ্ডে কাস্টমস প্রোগ্রামার আতিকুরের বেতন কমলো দুই ধাপ ডিমলার নাউতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা মাদক কারবারিদের আতঙ্কে মাদকবিরোধী আন্দোলনের কর্মীরা আদিতমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু গণধর্ষণের পর হত্যার অভিযোগ ইউনিয়ন ভূমি অফিসেও সেবা সহজীকরণে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ — সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রণি গৌরীপুরে অপকর্মের অভিযোগে আলোচনায় মতিউর রহমান আপোষ-মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ডিএসবি সদস্য ক্লোজড মরহুম আজাদ ফারুক আহমেদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেতুলিয়ায় শালবাহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আদিতমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু গণধর্ষণের পর হত্যার অভিযোগ

  • Reporter Name
  • সময়: ১২:১৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৯ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৫০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রোববার (২৪ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নাজমুল হকের মেয়ে এবং আবুল কালামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্বপ্না বেগম ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন স্বজনরা। পরে তারা ঘরের ভেতর স্বপ্না বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজন শাহিনা খাতুন বলেন,
“সকালে অনেক ডাকাডাকি করেও স্বপ্নার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে ঘরে ঢুকে দেখি তার মরদেহ পড়ে আছে। ঘরের অবস্থা এলোমেলো ছিল এবং খাটটিও ভাঙা অবস্থায় পাওয়া যায়। আমাদের ধারণা, দুর্বৃত্তরা তাকে নির্যাতনের পর হত্যা করেছে।”

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  খিলগাঁও থানা মাদকদ্রব্য , কিশোর গ্যাং ও অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীদের অভয়ারণ্য
Tag :
জনপ্রিয় নিউজ

আত্মহত্যার চেষ্টার পর মারা গেলেন বগুড়ার এএসআই রবিউল ইসলাম

আদিতমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু গণধর্ষণের পর হত্যার অভিযোগ

সময়: ১২:১৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

রিয়াজুল হক সাগর, রংপুর

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৫০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রোববার (২৪ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নাজমুল হকের মেয়ে এবং আবুল কালামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্বপ্না বেগম ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন স্বজনরা। পরে তারা ঘরের ভেতর স্বপ্না বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজন শাহিনা খাতুন বলেন,
“সকালে অনেক ডাকাডাকি করেও স্বপ্নার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে ঘরে ঢুকে দেখি তার মরদেহ পড়ে আছে। ঘরের অবস্থা এলোমেলো ছিল এবং খাটটিও ভাঙা অবস্থায় পাওয়া যায়। আমাদের ধারণা, দুর্বৃত্তরা তাকে নির্যাতনের পর হত্যা করেছে।”

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  কারিতাসের উদ্যোগে বীজ সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত