
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের সম্মানে ভার্চুয়ালি সঙ্গীত পরিবেশন করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) নিউইয়র্ক সময় বিকেল ৫টায় আয়োজিত এ ভার্চুয়াল অনুষ্ঠানে মূল বিষয় ছিল সঙ্গীত। খবর আইবিএননিউজ ও বাপসনিউজের।
অনুষ্ঠানে ‘হাসি মুখে দিন কাটাই আমরা সবাই, মিলেমিশে ভালো থাকি, আপনারাও ভালো থাকুন’—এই বার্তা নিয়ে সঙ্গীত পরিবেশন করেন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের সদস্য সচিব ও স্পিকার, কাতারপ্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবারের সদস্য দেশপ্রেমিক এমএ রউফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের আহ্বায়ক অ্যাডভোকেট এএনএম ঈসা, লন্ডন। সভা পরিচালনা করেন বিশিষ্ট সংগঠক জালাল উদ্দীন, ফ্রান্স।
সঙ্গীত পরিবেশনের সময় শিল্পী এমএ রউফকে বিভিন্নভাবে সহযোগিতা করেন সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র; বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, ফ্রান্স এবং ফেসবুক অ্যাক্টিভিস্ট হাজী আনোয়ার হোসেন লিটন, যুক্তরাষ্ট্র। সঙ্গীতের উদ্বোধনী বক্তব্য সুরে প্রদান করেন ডক্টর শরিফ সাকি, বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য। সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন মোসাদ্দিক মিয়া, লন্ডন; আঃ কাদির জিলানী, বাংলাদেশ; আঃ ওয়াহাব রিংকু, বাংলাদেশ; তানজিনা জাহান, বাংলাদেশ; ইসমাইল খান, বাংলাদেশ; আঃ হামিদ, বাংলাদেশ; লায়ন মোহাম্মদ আজম খান, বাংলাদেশ; কিলটন পাভল, যুক্তরাষ্ট্র; মোহাম্মদ ফজলুল হক শেখ, বাংলাদেশ এবং রংধনু নারী ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন্সেস শাহিদা পারভীন রতনা, বাংলাদেশ।
অনুষ্ঠানে দেশপ্রেমিক রেমিট্যান্স যোদ্ধা এমএ রউফ সঙ্গীত পরিবেশন করেন। তার পরিবেশিত সঙ্গীতের মধ্যে ছিল জনপ্রিয় লোকগান ‘লীলাবালি’। সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানানো এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।
Reporter Name 






















