Dhaka ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন মরিচ ক্ষেতে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, কৃষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি জামালপুর বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত- জুলাইকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন। আদর্শিক ও সাংগঠনিক উন্নয়নে মণিরামপুরে ইসলামী আন্দোলনের তালিম কর্মসূচি অনুষ্ঠিত ‎সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পুরাইকলা সবুজ বাংলা একাডেমির মুখ উজ্জ্বল করল সিদরাতুল মুনতাহা লামিয়া
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আরাফির নিহতের গুঞ্জন: ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্বে অনিশ্চয়তা

  • Reporter Name
  • সময়: ১২:১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ১২৪ Time View

আয়াতুল্লাহ আলীরেজা আরাফি

অনলাইন ডেস্ক 

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ায় দেশটিতে নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল। সংকট নিরসনে ইতোমধ্যে তিন সদস্যের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল গঠন করা হয়েছে। এর অন্যতম সদস্য হলেন আয়াতুল্লাহ আলীরেজা আরাফি। তিনি পরবর্তী খামেনি হতে পারেন বলে যখন আলোচনা জোরশোরে চলছিল, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে এবং কিছু বিদেশি সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, আরাফিও নাকি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন।

মার্কিন-ইসরাইলি আগ্রাসনের পর ইরান ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছে। সর্বোচ্চ নেতাকে হারানোর প্রতিশোধ হিসেবে ইরানের ইসলামি প্রজাতন্ত্রের বাহিনী ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। বিশেষ লক্ষ্যবস্তু হচ্ছে জ্বালানি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো।

তুর্কি ওয়েবসাইট এভরিম আগাছি জানাচ্ছে, আরাফি একজন জ্যেষ্ঠ আলেম এবং ইরানের ধর্মীয় ও রাজনৈতিক ব্যবস্থার দীর্ঘদিনের প্রভাবশালী ব্যক্তিত্ব। খামেনির হত্যাকাণ্ডের দিনই তাকে দ্রুত অন্তর্বর্তীকালীন কাউন্সিলে নিযুক্ত করা হয়, যেখানে তার সঙ্গে যুক্ত হন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি-এজেই।

এই কাউন্সিলের মূল লক্ষ্য হলো যতক্ষণ না ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ একজন স্থায়ী সর্বোচ্চ নেতা নির্বাচন করছে, ততক্ষণ দেশের শাসনব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা বজায় রাখা।

কিন্তু পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার আগেই তেহরানসহ সর্বত্র অনিশ্চয়তার নতুন ঢেউ ছড়িয়ে পড়ে। সোমবার (২ মার্চ) বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এবং কিছু ইসরাইলি সংবাদমাধ্যমে দাবি করা শুরু হয় যে, দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক ঘণ্টার মাথায় এক বিমান হামলায় আরাফি নিজেও নিহত হয়েছেন। সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বরাতে একটি ইসরাইলি সংবাদমাধ্যমও এই দাবি করেছে।

তবে ইরানের কোনো সরকারি মাধ্যম বা আন্তর্জাতিক বিশ্বস্ত সংবাদমাধ্যম এখনও এই তথ্য নিশ্চিত করতে পারেনি।

সূত্র: ওয়ান ইন্ডিয়া

আরও পড়ুনঃ  আত্রাই রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ!!
Tag :
জনপ্রিয় নিউজ

ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

আরাফির নিহতের গুঞ্জন: ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্বে অনিশ্চয়তা

সময়: ১২:১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

অনলাইন ডেস্ক 

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ায় দেশটিতে নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল। সংকট নিরসনে ইতোমধ্যে তিন সদস্যের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল গঠন করা হয়েছে। এর অন্যতম সদস্য হলেন আয়াতুল্লাহ আলীরেজা আরাফি। তিনি পরবর্তী খামেনি হতে পারেন বলে যখন আলোচনা জোরশোরে চলছিল, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে এবং কিছু বিদেশি সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, আরাফিও নাকি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন।

মার্কিন-ইসরাইলি আগ্রাসনের পর ইরান ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছে। সর্বোচ্চ নেতাকে হারানোর প্রতিশোধ হিসেবে ইরানের ইসলামি প্রজাতন্ত্রের বাহিনী ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। বিশেষ লক্ষ্যবস্তু হচ্ছে জ্বালানি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো।

তুর্কি ওয়েবসাইট এভরিম আগাছি জানাচ্ছে, আরাফি একজন জ্যেষ্ঠ আলেম এবং ইরানের ধর্মীয় ও রাজনৈতিক ব্যবস্থার দীর্ঘদিনের প্রভাবশালী ব্যক্তিত্ব। খামেনির হত্যাকাণ্ডের দিনই তাকে দ্রুত অন্তর্বর্তীকালীন কাউন্সিলে নিযুক্ত করা হয়, যেখানে তার সঙ্গে যুক্ত হন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি-এজেই।

এই কাউন্সিলের মূল লক্ষ্য হলো যতক্ষণ না ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ একজন স্থায়ী সর্বোচ্চ নেতা নির্বাচন করছে, ততক্ষণ দেশের শাসনব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা বজায় রাখা।

কিন্তু পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার আগেই তেহরানসহ সর্বত্র অনিশ্চয়তার নতুন ঢেউ ছড়িয়ে পড়ে। সোমবার (২ মার্চ) বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এবং কিছু ইসরাইলি সংবাদমাধ্যমে দাবি করা শুরু হয় যে, দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক ঘণ্টার মাথায় এক বিমান হামলায় আরাফি নিজেও নিহত হয়েছেন। সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বরাতে একটি ইসরাইলি সংবাদমাধ্যমও এই দাবি করেছে।

তবে ইরানের কোনো সরকারি মাধ্যম বা আন্তর্জাতিক বিশ্বস্ত সংবাদমাধ্যম এখনও এই তথ্য নিশ্চিত করতে পারেনি।

সূত্র: ওয়ান ইন্ডিয়া

আরও পড়ুনঃ  মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী