Dhaka ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারলে টেনে নামাবেন, আর রাজনীতি করব না” ‎— কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল শাহজীবাজার–গ্যাসফিল্ড সড়কে স্বস্তি, বাদশা কোম্পানির উদ্যোগে ভাঙা সড়কের গর্ত ভরাট, নিরাপদ চলাচলের ব্যবস্থা উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ রামুতে ট্রাকের চেসিসের গোপন গাদামে মিলল ১ লাখ ৩৮ হাজার ইয়াবা, আটক ১ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক ৩ অভিযানে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা জব্দ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা কালীগঞ্জের মথুরেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ইমরান খানকে একাকী কারাবাসে না রাখার নির্দেশ পাকিস্তান হাইকোর্টের

  • Reporter Name
  • সময়: ০৯:২৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে একাকী কারাবাসে না রাখার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিচারপতি খাদিম হুসাইন সোমরো এ নির্দেশ দেন।

আদালতের নির্দেশনায় ইমরান খান ও তাঁর পরিবারের সদস্যদের সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাঁর দুই ছেলের সঙ্গে টেলিফোনে কথা বলার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে বলা হয়েছে।

আদালত কারা কর্তৃপক্ষকে আইন অনুযায়ী ইমরানের স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করার নির্দেশ দেন। একই সঙ্গে তাঁর ছেলেদের সঙ্গে টেলিফোনে যোগাযোগের সুযোগ দেওয়ার কথাও বলা হয়। তবে এসব কথোপকথনের রেকর্ড রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে কারা কর্তৃপক্ষ ওই সুবিধা বন্ধ করতে পারবে বলে আদালতের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

কারাবন্দি ইমরান খানকে প্রতিদিন সংবাদপত্র ও বই সরবরাহ এবং জেল কোড অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন আদালত।

আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টকে আদালতের নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে কি না, সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ইমরানের চিকিৎসায় অবহেলা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ না দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এ বিষয়ে তাঁর বোন আলিমা খান আদালতের দ্বারস্থ হন। একই বিষয়ে বুশরা বিবির মেয়ে মুবাশারা খাওয়ার মানেকাও একটি মামলা করেন।

ইমরানের পরিবারের অভিযোগ, কারা কর্তৃপক্ষ তাঁকে কার্যত একাকী কারাবাসে রেখেছে এবং আইন অনুযায়ী ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগও দেওয়া হচ্ছে না।

এদিকে সম্প্রতি ইমরান খানের চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেটের ২১ জন সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি দিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুর্নীতিসহ একাধিক মামলায় দণ্ডিত ৭৩ বছর বয়সী ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন।

আরও পড়ুনঃ  কানাডা আমাদের প্রতিবেশী, শত্রু নয়: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি একটি বার্তা
Tag :
জনপ্রিয় নিউজ

রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত

ইমরান খানকে একাকী কারাবাসে না রাখার নির্দেশ পাকিস্তান হাইকোর্টের

সময়: ০৯:২৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে একাকী কারাবাসে না রাখার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিচারপতি খাদিম হুসাইন সোমরো এ নির্দেশ দেন।

আদালতের নির্দেশনায় ইমরান খান ও তাঁর পরিবারের সদস্যদের সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাঁর দুই ছেলের সঙ্গে টেলিফোনে কথা বলার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে বলা হয়েছে।

আদালত কারা কর্তৃপক্ষকে আইন অনুযায়ী ইমরানের স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করার নির্দেশ দেন। একই সঙ্গে তাঁর ছেলেদের সঙ্গে টেলিফোনে যোগাযোগের সুযোগ দেওয়ার কথাও বলা হয়। তবে এসব কথোপকথনের রেকর্ড রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে কারা কর্তৃপক্ষ ওই সুবিধা বন্ধ করতে পারবে বলে আদালতের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

কারাবন্দি ইমরান খানকে প্রতিদিন সংবাদপত্র ও বই সরবরাহ এবং জেল কোড অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন আদালত।

আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টকে আদালতের নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে কি না, সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ইমরানের চিকিৎসায় অবহেলা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ না দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এ বিষয়ে তাঁর বোন আলিমা খান আদালতের দ্বারস্থ হন। একই বিষয়ে বুশরা বিবির মেয়ে মুবাশারা খাওয়ার মানেকাও একটি মামলা করেন।

ইমরানের পরিবারের অভিযোগ, কারা কর্তৃপক্ষ তাঁকে কার্যত একাকী কারাবাসে রেখেছে এবং আইন অনুযায়ী ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগও দেওয়া হচ্ছে না।

এদিকে সম্প্রতি ইমরান খানের চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেটের ২১ জন সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি দিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুর্নীতিসহ একাধিক মামলায় দণ্ডিত ৭৩ বছর বয়সী ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন।

আরও পড়ুনঃ  ডা. কার্ল লাটর্টু: চিকিৎসাসেবার কেন্দ্রবিন্দুতে যিনি মানবতাকে স্থান দেন