Dhaka ১১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন মরিচ ক্ষেতে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, কৃষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি জামালপুর বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত- জুলাইকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন। আদর্শিক ও সাংগঠনিক উন্নয়নে মণিরামপুরে ইসলামী আন্দোলনের তালিম কর্মসূচি অনুষ্ঠিত ‎সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পুরাইকলা সবুজ বাংলা একাডেমির মুখ উজ্জ্বল করল সিদরাতুল মুনতাহা লামিয়া
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

  • Reporter Name
  • সময়: ০১:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ১৬০ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা করেছে। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ এবং অন্তত ৯০টি শিশুসহ কয়েকশ প্রাণহানি ঘটেছে। এই আগ্রাসনের প্রতিবাদে খোদ যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হচ্ছে।খবর আইবিএননিউজ ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির বিভিন্ন শহরের রাস্তায় নেমে এসেছেন প্রতিবাদী নাগরিকরা। তারা ইরানের পতাকা ও যুদ্ধবিরোধী নানা স্লোগান সংবলিত পতাকা, ব্যানার-ফেস্টুন হাতে বিক্ষোভ করছেন।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে সামরিক হামলা শুরু করে এবং এর প্রতিক্রিয়ায় ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা হামলা চালায়। দুবাই, দোহা, বাহরাইন, কুয়েতের মতো অঞ্চলগুলোতে—যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে বা যারা যুক্তরাষ্ট্রের মিত্র—সেখানে ইরানের পক্ষ থেকে হামলা চালানোর খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি যুব আন্দোলন, ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা, কোড পিঙ্ক এবং দ্য পিপলস ফোরামসহ বেশ কিছু অধিকারকর্মী সংগঠনের একটি জোট বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে।

এ ছাড়া বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এর মধ্যে পাকিস্তান ও ইরাকে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে শুধু পাকিস্তানেই ৯ জন নিহত হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন
Tag :
জনপ্রিয় নিউজ

ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

সময়: ০১:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা করেছে। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ এবং অন্তত ৯০টি শিশুসহ কয়েকশ প্রাণহানি ঘটেছে। এই আগ্রাসনের প্রতিবাদে খোদ যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হচ্ছে।খবর আইবিএননিউজ ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির বিভিন্ন শহরের রাস্তায় নেমে এসেছেন প্রতিবাদী নাগরিকরা। তারা ইরানের পতাকা ও যুদ্ধবিরোধী নানা স্লোগান সংবলিত পতাকা, ব্যানার-ফেস্টুন হাতে বিক্ষোভ করছেন।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে সামরিক হামলা শুরু করে এবং এর প্রতিক্রিয়ায় ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা হামলা চালায়। দুবাই, দোহা, বাহরাইন, কুয়েতের মতো অঞ্চলগুলোতে—যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে বা যারা যুক্তরাষ্ট্রের মিত্র—সেখানে ইরানের পক্ষ থেকে হামলা চালানোর খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি যুব আন্দোলন, ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা, কোড পিঙ্ক এবং দ্য পিপলস ফোরামসহ বেশ কিছু অধিকারকর্মী সংগঠনের একটি জোট বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে।

এ ছাড়া বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এর মধ্যে পাকিস্তান ও ইরাকে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে শুধু পাকিস্তানেই ৯ জন নিহত হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী