Dhaka ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
‘টপ পে’ (TOPPAY)-এর বিরুদ্ধে কিস্তি পরিশোধের পর ফোন আনলক না হওয়া এবং অতিরিক্ত ফি কাটার অভিযোগ গ্রাহকের ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ তেঁতুলিয়ায় ৬৮ বছরের ভোগদখলীয় ৬৪ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে পরিবারের প্রতিবাদ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়, প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল রিপাবলিকানরা নিউইয়র্কের গভর্নর নির্বাচনে ব্রুস ব্লেকম্যানকে হারিয়ে পুনর্নির্বাচিত ক্যাথি হোকুল ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন পার করছেন শামছুর রহমান ও ছকিনা খাতুন দম্পতি ভূরুঙ্গামারীতে ৫-৬ বছরের বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার হয়নি, প্রশাসনের প্রতি নিন্দা ও ক্ষোভে ভাসছে ফেসবুক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি এ্যান্ড সেলফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত 
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কাবিলার ইস্টার্ন মেডিকেল কলেজের সেই ভারতীয় শিক্ষার্থীর মরদেহ জলাশয় থেকে উদ্ধার

  • Reporter Name
  • সময়: ১০:০৪:১২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৭ Time View

মোঃ আবদুল্লাহ ​বুড়িচং (কুমিল্লা) :

কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় ইস্টার্ন মেডিকেল কলেজ সংলগ্ন একটি জলাশয় থেকে আদনান আলতাফ (২৮) নামের এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ওই জলাশয় থেকে তার ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত আদনান আলতাফ ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার বুনপাড়া (দাঙ্গালপাড়া) এলাকার আলতাফ হোসাইন রাথারের ছেলে। তিনি কাবিলাস্থ ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

​কলেজ প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে পাশের একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান। রাত ১২টা ৫ মিনিটের পর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রচার করা হয় এবং বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

​ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ এবং তার মধ্যে মাদকপ্রবণতাও ছিল। তার এই মানসিক অবস্থা ও মাদকাসক্তির কথা মাথায় রেখে সুরক্ষার জন্য পরিবারের সম্মতিতে তাকে মায়ের সঙ্গে ক্যাম্পাসে রাখার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। এরপরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না। নিখোঁজের পর থেকেই কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ তাকে উদ্ধারে বিভিন্ন স্থানে চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাবিলা এলাকা সংলগ্ন জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য বা কারণ পরিষ্কার জানা যাবে।”

আরও পড়ুনঃ  আদালতের নির্দেশে মাধবপুরের কালিনগরে বিরোধপূর্ণ জমির ক্যাচম্যাপ তৈরি, বাদী-বিবাদীর উপস্থিতিতে সরেজমিনে সীমানা নির্ধারণ

​এদিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :
জনপ্রিয় নিউজ

‘টপ পে’ (TOPPAY)-এর বিরুদ্ধে কিস্তি পরিশোধের পর ফোন আনলক না হওয়া এবং অতিরিক্ত ফি কাটার অভিযোগ গ্রাহকের

কাবিলার ইস্টার্ন মেডিকেল কলেজের সেই ভারতীয় শিক্ষার্থীর মরদেহ জলাশয় থেকে উদ্ধার

সময়: ১০:০৪:১২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬