Dhaka ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবিতে মানববন্ধন কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প ভক্তদের সমালোচনার পর টিকটক লাইভে তরুণীর মৃত্যু, তদন্তে পুলিশ রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন বিসিবির লেভেল-২ কোচিং পরীক্ষায় ফেল ২৪, পাস করলেন মাত্র ৮ জন প্রভাবশালী হলেও বিশেষ সুবিধা নয়, স্বজনপ্রীতির ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী আবারও বাড়ল স্বর্ণের দাম চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩; আহত ১৫ ডিজিটাল কমার্স ও পেমেন্ট নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসা প্রেসিডেন্টের বৈঠক বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল চালু হচ্ছে, কর্মসংস্থান হবে ১১ হাজারের বেশি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গোদাগাড়ীতে ৪০০ বোতল এসকাফসহ প্রাইভেটকার জব্দয়পলাতক ২

  • Reporter Name
  • সময়: ০৭:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৪৩ Time View

মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪০০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারে করে পালিয়ে যায় দুই মাদক কারবারি। পরে পালিয়ে যাওয়ার সময় প্রাইভেটকারটি গোমস্তাপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ গাড়িটি জব্দ করেছে।

সোমবার (১০ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গোদাগাড়ী থানার জৈটাবটলা গ্রামের মাসুদ রানার বসতবাড়ির পশ্চিম পাশে অর্জুন গাছের নিচে পাকা সড়ক থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

পলাতক দুই আসামি হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সোনামসজিদ গ্রামের আতাউর রহমানের ছেলে মো. রুবেল হক (২৬) এবং একই উপজেলার কমলাকান্তি রাণীহাটি গ্রামের সুভান আলীর ছেলে মো. কামিরুল (২৫)।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোদাগাড়ী ও আশপাশের এলাকায় নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈটাবটলা এলাকায় একটি প্রাইভেটকারের পেছনের দরজা খুলে দুজন ব্যক্তি দুটি সাদা প্লাস্টিকের বস্তাসহ অবস্থান করছেন বলে খবর পায় ডিবি পুলিশ।

সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. আশাফুল ইসলামের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ওই দুই ব্যক্তি বস্তা দুটি সড়কের ওপর ফেলে সিলভার গোল্ড রঙের একটি প্রাইভেটকারে করে নাচোলের দিকে দ্রুত পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশি করে ৪০০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ উদ্ধার করে।

এদিকে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় প্রাইভেটকারটি গোমস্তাপুর থানা-সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে জব্দ করে। তবে গাড়িটির ভেতর থেকে নতুন করে কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ  খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এ ঘটনায় পলাতক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবিতে মানববন্ধন

গোদাগাড়ীতে ৪০০ বোতল এসকাফসহ প্রাইভেটকার জব্দয়পলাতক ২

সময়: ০৭:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬