Dhaka ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিয়ের চাপ নিয়ে বিরোধ, প্রেমিকের হাতে নারী খুন; মরদেহ দুই টুকরো করে খালে ফেলার অভিযোগ সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয়ের সভা নিখোঁজ সংবাদ : কুমিল্লা শাসনগাছা থেকে এশিয়া লাইন বাসযোগে ঢাকায় যাওয়ার পথে ১৪ বছরের তানভীর নিখোঁজ বিদ্যুৎ সংকট মোকাবিলায় ছাদে ছাদে সৌরবিদ্যুৎ: হতে পারে একটি সমন্বিত উদ্যোগ ড্রোনের মাধ্যমেও ইয়াবা আসছে, পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে: আইনমন্ত্রী কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা গৌরীপুরের সাহেব আলী হত্যা মামলার বাদী বিচারের আশায় আদালতে ঘুরছেন রাঙ্গাবালীতে সাগরে মাছ ধরতে গিয়ে গ্রাফির আঘাতে জেলের মৃত্যু তাহিরপুরে ইজারাবিহীন শান্তিপুর-মাহারাম নদী থেকে ১১ মাসে অর্ধশত কোটি টাকার বালু লুট চকরিয়ায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৬
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চকরিয়ায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৬

  • Reporter Name
  • সময়: ০৫:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ Time View

দুটি অভিযানে উদ্ধার ৮২৫ রাউন্ড গুলি

জামাল উদ্দীন,
কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে তিনটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড রাইফেলের গুলি ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে বদরখালী ইউনিয়নের পশ্চিম ছনুয়া পাড়া ও হালকাচা পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত নয়টার দিকে বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছনুয়া পাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। দুর্গম এলাকা হওয়ায় পুলিশ সদস্যরা গাড়ি রেখে প্রায় দুই কিলোমিটার হেঁটে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও পাঁচজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজিব ওরফে শুটার রাজিব (২৬), নমি উদ্দিন ওরফে নমি ডাকাত (৪০), জসিম উদ্দিন ওরফে জসু ডাকাত (২৬), সাগর রানা ওরফে শুটার সাগর (২০) ও জহুরা বেগম (৪৫)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি দুইনালা রাইফেল, একটি একনালা রাইফেল, একটি দেশীয় শর্টগান, ৫৮ রাউন্ড রাইফেলের গুলি, ৫৫ রাউন্ড পিস্তলের গুলি, দুটি তাজা শর্টগানের কার্তুজ, দুটি কার্তুজের খোসা, একটি ক্লিনিং রড, অস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম এবং ছয়টি মুঠোফোন উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হালকাচা পাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শহর বানু (৫৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বসতঘরের পেছনের পুকুর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতর থেকে ৭৬৭ রাউন্ড রাইফেলের গুলি পাওয়া যায়।

চকরিয়া থানা-পুলিশের তথ্যমতে, দুটি অভিযানে মোট ৮২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র ও গুলি তৈরি, কেনাবেচা এবং ডাকাতির কাজে অস্ত্র ভাড়া দেওয়ার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাঁরা চকরিয়া ও আশপাশের এলাকায় সড়ক ডাকাতিসহ আন্তজেলা ডাকাতির সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আরও কয়েকজনের নাম পাওয়া গেছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুনঃ  দিনাজপুর বীরগঞ্জে মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদণ্ড

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং ডাকাতির প্রস্তুতি ও সংঘবদ্ধ হওয়ার অভিযোগে পৃথক মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে চকরিয়া থানা-পুলিশ।

Tag :
জনপ্রিয় নিউজ

বিয়ের চাপ নিয়ে বিরোধ, প্রেমিকের হাতে নারী খুন; মরদেহ দুই টুকরো করে খালে ফেলার অভিযোগ

চকরিয়ায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৬

সময়: ০৫:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

দুটি অভিযানে উদ্ধার ৮২৫ রাউন্ড গুলি

জামাল উদ্দীন,
কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে তিনটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড রাইফেলের গুলি ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে বদরখালী ইউনিয়নের পশ্চিম ছনুয়া পাড়া ও হালকাচা পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত নয়টার দিকে বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছনুয়া পাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। দুর্গম এলাকা হওয়ায় পুলিশ সদস্যরা গাড়ি রেখে প্রায় দুই কিলোমিটার হেঁটে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও পাঁচজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজিব ওরফে শুটার রাজিব (২৬), নমি উদ্দিন ওরফে নমি ডাকাত (৪০), জসিম উদ্দিন ওরফে জসু ডাকাত (২৬), সাগর রানা ওরফে শুটার সাগর (২০) ও জহুরা বেগম (৪৫)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি দুইনালা রাইফেল, একটি একনালা রাইফেল, একটি দেশীয় শর্টগান, ৫৮ রাউন্ড রাইফেলের গুলি, ৫৫ রাউন্ড পিস্তলের গুলি, দুটি তাজা শর্টগানের কার্তুজ, দুটি কার্তুজের খোসা, একটি ক্লিনিং রড, অস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম এবং ছয়টি মুঠোফোন উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হালকাচা পাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শহর বানু (৫৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বসতঘরের পেছনের পুকুর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতর থেকে ৭৬৭ রাউন্ড রাইফেলের গুলি পাওয়া যায়।

চকরিয়া থানা-পুলিশের তথ্যমতে, দুটি অভিযানে মোট ৮২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র ও গুলি তৈরি, কেনাবেচা এবং ডাকাতির কাজে অস্ত্র ভাড়া দেওয়ার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাঁরা চকরিয়া ও আশপাশের এলাকায় সড়ক ডাকাতিসহ আন্তজেলা ডাকাতির সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আরও কয়েকজনের নাম পাওয়া গেছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুনঃ  বাহারুল হত্যা মামলার আসামি আশরাফুল ফুলতলায় গ্রেপ্তার