Dhaka ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নবীনগরে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে ২ দিনব্যাপী নৃত্য কর্মশালার সমাপনী, শিল্পীদের মাঝে সনদ বিতরণ বুড়িচংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে জরিমানা দিনাজপুর বীরগঞ্জে মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদণ্ড বাহারুল হত্যা মামলার আসামি আশরাফুল ফুলতলায় গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ দিবসে শপথ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার জেদান আল মুসা রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শাহ আব্দুল করিমের স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাহারুল হত্যা মামলার আসামি আশরাফুল ফুলতলায় গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ১১:২২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ Time View

শাব্বির আহমদ, স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলার রানাগাতি মধ্যপাড়ায় চরমপন্থী বাহারুল মল্লিক হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবির দাবি, পারিবারিক বিরোধের জেরে নিহত বাহারুল মল্লিকের ছোট ভাই মামুন মল্লিক ৩ লাখ টাকা চুক্তিতে ভাড়াটে কিলার দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে অংশ নেওয়া মূল কিলার আশরাফুল ইসলাম ছিলেন নিহত বাহারুল মল্লিকের ঘনিষ্ঠ সহযোগী। গত ১০ সেপ্টেম্বর আশরাফুল ইসলাম আদালতে এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর গভীর রাতে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি গ্রাম থেকে আশরাফুল ইসলামকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটক আশরাফুল ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকালে অভয়নগর উপজেলার রানাগাতি মধ্যপাড়ার একটি বাগান থেকে বাহারুল মল্লিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই বিল্লাল মল্লিক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত করছেন অভয়নগর থানার এসআই নাসির।

ডিবি পুলিশের এসআই শিবু মন্ডল ও এসআই কামাল হোসেন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আশরাফুল ইসলামকে শনাক্ত করা হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য দেন।

ডিবির কর্মকর্তা জানান, আশরাফুল জানিয়েছেন, নিহতের ছোট ভাই মামুন মল্লিক তাকে ৩ লাখ টাকার চেক দিয়ে হত্যার চুক্তি করেন। টাকা উত্তোলনের পর ৬ সেপ্টেম্বর রাতে কৌশলে বাহারুল মল্লিককে বাগানে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় তার সঙ্গে আরও তিনজন অংশ নেন বলেও আশরাফুল জানিয়েছেন।

জিজ্ঞাসাবাদে আশরাফুল আরও জানান, পিতা আব্দুর রশিদের ২৫ থেকে ৩০ বিঘা জমির ভাগ-বাটোয়ারা নিয়ে পরিবারের সঙ্গে বাহারুল মল্লিকের বিরোধ চলছিল।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে নেশাগ্রস্ত হয়ে মায়ের ঘরে আগুন, যুবকের এক বছরের কারাদণ্ড

ডিবির দাবি, ওই বিরোধের জের ধরেই ছোট ভাই মামুন মল্লিক হত্যার পরিকল্পনা করেন।

ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মামুন মল্লিক বর্তমানে পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

নবীনগরে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার

বাহারুল হত্যা মামলার আসামি আশরাফুল ফুলতলায় গ্রেপ্তার

সময়: ১১:২২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

শাব্বির আহমদ, স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলার রানাগাতি মধ্যপাড়ায় চরমপন্থী বাহারুল মল্লিক হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবির দাবি, পারিবারিক বিরোধের জেরে নিহত বাহারুল মল্লিকের ছোট ভাই মামুন মল্লিক ৩ লাখ টাকা চুক্তিতে ভাড়াটে কিলার দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে অংশ নেওয়া মূল কিলার আশরাফুল ইসলাম ছিলেন নিহত বাহারুল মল্লিকের ঘনিষ্ঠ সহযোগী। গত ১০ সেপ্টেম্বর আশরাফুল ইসলাম আদালতে এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর গভীর রাতে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি গ্রাম থেকে আশরাফুল ইসলামকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটক আশরাফুল ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকালে অভয়নগর উপজেলার রানাগাতি মধ্যপাড়ার একটি বাগান থেকে বাহারুল মল্লিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই বিল্লাল মল্লিক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত করছেন অভয়নগর থানার এসআই নাসির।

ডিবি পুলিশের এসআই শিবু মন্ডল ও এসআই কামাল হোসেন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আশরাফুল ইসলামকে শনাক্ত করা হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য দেন।

ডিবির কর্মকর্তা জানান, আশরাফুল জানিয়েছেন, নিহতের ছোট ভাই মামুন মল্লিক তাকে ৩ লাখ টাকার চেক দিয়ে হত্যার চুক্তি করেন। টাকা উত্তোলনের পর ৬ সেপ্টেম্বর রাতে কৌশলে বাহারুল মল্লিককে বাগানে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় তার সঙ্গে আরও তিনজন অংশ নেন বলেও আশরাফুল জানিয়েছেন।

জিজ্ঞাসাবাদে আশরাফুল আরও জানান, পিতা আব্দুর রশিদের ২৫ থেকে ৩০ বিঘা জমির ভাগ-বাটোয়ারা নিয়ে পরিবারের সঙ্গে বাহারুল মল্লিকের বিরোধ চলছিল।

আরও পড়ুনঃ  আকমল আলীতে জুয়ার নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেফতার