Dhaka ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নবীনগরে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে ২ দিনব্যাপী নৃত্য কর্মশালার সমাপনী, শিল্পীদের মাঝে সনদ বিতরণ বুড়িচংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে জরিমানা দিনাজপুর বীরগঞ্জে মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদণ্ড বাহারুল হত্যা মামলার আসামি আশরাফুল ফুলতলায় গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ দিবসে শপথ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার জেদান আল মুসা রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শাহ আব্দুল করিমের স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নবীনগরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ১১:১৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নবীনগর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়াকে (৩৫) সদর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) দুপুরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. সোহেল মিয়া নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামের মো. মোখলেছুর রহমান ও আনোয়ারা বেগমের সন্তান।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর নবীনগর-রাধিকা সড়কের কনিকারা সেতুর পূর্ব পাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একত্রিত হয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন—এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় ধাওয়া করে মো. রাজিব (৩২) ও মো. জামাল হোসেন (৪২) নামের দুজনকে আটক করে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে ২২টি ইটের টুকরা ও ১৫টি বাঁশের লাঠি জব্দ করা হয়।

পরবর্তীতে এই ঘটনায় হওয়া মামলার তদন্তে মো. সোহেল মিয়ার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায় বলে জানান নবীনগর থানা পুলিশ।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদুল আলম চৌধুরী জানান, সুনির্দিষ্ট মামলায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

নবীনগরে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার

নবীনগরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সময়: ১১:১৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নবীনগর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়াকে (৩৫) সদর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) দুপুরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. সোহেল মিয়া নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামের মো. মোখলেছুর রহমান ও আনোয়ারা বেগমের সন্তান।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর নবীনগর-রাধিকা সড়কের কনিকারা সেতুর পূর্ব পাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একত্রিত হয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন—এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় ধাওয়া করে মো. রাজিব (৩২) ও মো. জামাল হোসেন (৪২) নামের দুজনকে আটক করে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে ২২টি ইটের টুকরা ও ১৫টি বাঁশের লাঠি জব্দ করা হয়।

পরবর্তীতে এই ঘটনায় হওয়া মামলার তদন্তে মো. সোহেল মিয়ার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায় বলে জানান নবীনগর থানা পুলিশ।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদুল আলম চৌধুরী জানান, সুনির্দিষ্ট মামলায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার জেদান আল মুসা