Dhaka ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ নড়াইলের চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা-নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার নবীনগর বাজার থেকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার ১ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার খেলার জের ধরে কলেজছাত্রকে মারধরের অভিযোগ, মণিরামপুরে স্কুলশিক্ষক গ্রেফতার সমন্বিত পুলিশিংয়ের মাধ্যমে জনসেবার মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারে চট্টগ্রামে পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জদের সঙ্গে সিএমপি কমিশনারের সমন্বয় সভা অনুষ্ঠিত দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিষ্কার করল ড্যাফোডিল পলিটেকনিক গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল: পাঁচবিবিতে লাভজনক ভার্মি কম্পোস্ট কারখানা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয়ের সভা

  • Reporter Name
  • সময়: ০৬:০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ Time View

সাইফ উল্লাহ, নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মধ্যে সমন্বয় ও কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে এক সভা সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ মো. জি কে গউছ, এমপি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সংসদীয় আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, এডভোকেট নুরুল ইসলাম নুরুল, কামরুজ্জামান কামরুল, কয়ছর আহমেদ প্রমুখ। সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী। এছাড়া প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচি দ্রুত ও সমন্বিতভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা জেলার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন।##

আরও পড়ুনঃ  বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত
Tag :
জনপ্রিয় নিউজ

নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয়ের সভা

সময়: ০৬:০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সাইফ উল্লাহ, নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মধ্যে সমন্বয় ও কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে এক সভা সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ মো. জি কে গউছ, এমপি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সংসদীয় আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, এডভোকেট নুরুল ইসলাম নুরুল, কামরুজ্জামান কামরুল, কয়ছর আহমেদ প্রমুখ। সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী। এছাড়া প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচি দ্রুত ও সমন্বিতভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা জেলার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন।##

আরও পড়ুনঃ  বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়