
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার দীর্ঘদিনের কলিগ, বন্ধু ও ফটো সাংবাদিক গোলাম বারী ইউনুস আর নেই। আজ তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন হৃদরোগসহ শারীরিক নানা জটিলতায় ভুগে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুর কাছে হার মানলেন প্রিয় এই সহকর্মী।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তা’আলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করুন – আমীন।
মানবজীবন পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।
Reporter Name 




























