Dhaka ০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন তাহিরপুরে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারীসহ গ্রেপ্তার ৩ পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে কার্য নির্বাহী সদস্য মরহুম আব্দুল হামিদ খান সহ সকল মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে মাদক ব্যবসা ও বিভিন্ন মামলায় ৪ নারী সহ ১৩ আসামি গ্রেপ্তার!!
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • Reporter Name
  • সময়: ০৫:২১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১৭৬ Time View

মোঃজোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ, জেলা প্রতিনিধি:

মহান মুক্তিযুদ্ধের মহান ত্যাগ ও বীর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার সকালে কিশোরগঞ্জ জেলা জামায়াতের কার্যালয় হলে কিশোরগঞ্জ শহর জামায়াত শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শহর শাখার আমীর আ ম ম আব্দুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী। তিনি বক্তৃতায় বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা হত্যা করা হয়েছিল যাতে নবজাত স্বাধীন বাংলাদেশ মেধাশূন্য হয়ে পড়ে। এই সেটা জাতি কখনো ভুলতে পারে না এবং তাদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক। তিনি শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও অবদানের কথা তুলে ধরে বলেন, তাদের শিক্ষা ও মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

এছাড়াও বক্তৃতা করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোছাদ্দেক ভুঁইয়া, শহর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক বদরুজ্জামান রুবেল এবং শহর সেক্রেটারি আ ন ম নয়িম।

বক্তারা সবাই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তাদের অবদান স্বীকৃতি দিয়ে জাতি গঠনে নৈতিক ও আদর্শিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সকল শহীদ বুদ্ধিজীবীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণের জন্য দোয়া করা হয়।

আরও পড়ুনঃ  হঠাৎ তিনদিন হযরত মুহাম্মদ (সা.) মদিনাতে না থাকার অশ্রুশিক্ত ঘটনা
Tag :
জনপ্রিয় নিউজ

ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি

জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সময়: ০৫:২১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

মোঃজোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ, জেলা প্রতিনিধি:

মহান মুক্তিযুদ্ধের মহান ত্যাগ ও বীর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার সকালে কিশোরগঞ্জ জেলা জামায়াতের কার্যালয় হলে কিশোরগঞ্জ শহর জামায়াত শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শহর শাখার আমীর আ ম ম আব্দুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী। তিনি বক্তৃতায় বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা হত্যা করা হয়েছিল যাতে নবজাত স্বাধীন বাংলাদেশ মেধাশূন্য হয়ে পড়ে। এই সেটা জাতি কখনো ভুলতে পারে না এবং তাদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক। তিনি শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও অবদানের কথা তুলে ধরে বলেন, তাদের শিক্ষা ও মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

এছাড়াও বক্তৃতা করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোছাদ্দেক ভুঁইয়া, শহর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক বদরুজ্জামান রুবেল এবং শহর সেক্রেটারি আ ন ম নয়িম।

বক্তারা সবাই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তাদের অবদান স্বীকৃতি দিয়ে জাতি গঠনে নৈতিক ও আদর্শিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সকল শহীদ বুদ্ধিজীবীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণের জন্য দোয়া করা হয়।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ (World Environment Day - 2026) উদযাপন